Sealdah Local Train: কেন শিয়ালদায় লোকাল ট্রেনগুলি পরপর দাঁড়িয়ে? কী হয়েছে? জানাল রেল

ফের লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত। এবার শিয়ালদা মেন শাখায় পরপর দাঁড়িয়ে পড়ল ট্রেন। আগরপাড়া, বেলঘরিয়া স্টেশনের যাত্রীরা ভোগান্তির শিকার হলেন। সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে না পেরে ক্ষোভ উগরে দিয়েছেন লোকাল ট্রেনের যাত্রীরা।

Advertisement
কেন শিয়ালদায় লোকাল ট্রেনগুলি পরপর দাঁড়িয়ে? কী হয়েছে? জানাল রেলফাইল ফটো
হাইলাইটস
  • শিয়ালদা মেন শাখায় পরপর দাঁড়িয়ে পড়ল ট্রেন
  • আগরপাড়া, বেলঘরিয়া স্টেশনের যাত্রীরা ভোগান্তির শিকার
  • গন্তব্যে পৌঁছতে না পেরে ক্ষোভ উগরে দিয়েছেন লোকালের যাত্রীরা

শুক্রবার সকালে শিয়ালদহ মেন শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত। পরপর ট্রেন দাঁড়িয়ে গিয়েছে বলে অভিযোগ যাত্রীদের। দমদমের আগে আগরপাড়া, বেলঘরিয়া স্টেশনের যাত্রীরাই মূলত ভোগান্তির শিকার হয়েছেন। সময়মতো কর্মস্থলে পৌঁছতে না পেরে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। 

জানা গিয়েছে, এদিন সকালে আগরপাড়া স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে আচমকাই দাঁড়িয়ে পড়ে ব্যারাকপুর-বিবাদি বাগ লোকাল। কোনও ঘোষণাও করা হয়নি বলে অভিযোগ। ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা করে শেষ পর্যবন্ত যাত্রীরা ট্রেন থেকে নেমে আসেন। 

তবে ৪ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে পড়লেও ২ নম্বর প্ল্য়াটফর্ম চালু ছিল। তবে সেখানকার ট্রেনে বাড়তি চাপ পড়ে। স্টেশনেও ভিড় বাড়তে থাকে। যাত্রীদের অভিযোগ, ৪ নম্বর লাইনে একের পর এক ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় দুর্ভোগ চরমে পৌঁছেয়। কেন আচমকা ট্রেন দাঁড়িয়ে পড়ল, তা নিয়ে কোনও উত্তর মেলেনি। 

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাজ মাজি বলেন, 'হোম সিগন্যালের সমস্যার কারণেই ট্রেন দেরিতে চলেছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক।' যদিও ব্যস্ত সময়ে একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ায় চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। গন্তব্যে পৌঁছতে দেরি হওয়ায় ক্ষোভ উগরে দেন যাত্রীরা। সাধারণত সকালের ব্যস্ত সময়ে ডাউন লাইনের ট্রেনগুলিতে যাত্রীসংখ্যা বেশি থাকে। ফলে একটি লাইন বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প লাইনের ট্রেনে উঠতে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকে ভিড়ের কারণে ট্রেনে উঠতেই পারেননি ফলে কর্মস্থলে পৌঁছতেও পারেননি সময়মতো। 

 

POST A COMMENT
Advertisement