Weather Update: কলকাতা সহ ৮ জেলায় তীব্র গরমের সতর্কতা, দুপুরে বাইরে না বেরোনোর পরামর্শ

দক্ষিণবঙ্গে বৃষ্টির পর্ব আপাতত শেষ। এবার ধীরে ধীরে বাড়তে চলেছে গরমের দাপট। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে বাতাসের আর্দ্রতাও, ফলে অস্বস্তিকর গরমে নাজেহাল হতে পারেন সাধারণ মানুষ।

Advertisement
কলকাতা সহ ৮ জেলায় তীব্র গরমের সতর্কতা, দুপুরে বাইরে না বেরোনোর পরামর্শফাইল ছবি
হাইলাইটস
  • দক্ষিণবঙ্গে বৃষ্টির পর্ব আপাতত শেষ।
  • এবার ধীরে ধীরে বাড়তে চলেছে গরমের দাপট।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পর্ব আপাতত শেষ। এবার ধীরে ধীরে বাড়তে চলেছে গরমের দাপট। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে বাতাসের আর্দ্রতাও, ফলে অস্বস্তিকর গরমে নাজেহাল হতে পারেন সাধারণ মানুষ।

আবহবিদদের মতে, দক্ষিণবঙ্গের উপর দিয়ে আপাতত শুষ্ক পশ্চিমি ও উত্তর-পশ্চিমি বায়ু প্রবাহিত হবে। এর প্রভাবে ২ এপ্রিল থেকে ৪ এপ্রিল পর্যন্ত বেশ কিছু জেলায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বিরাজ করবে। এই সময়ে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি বেশি থাকতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে আর্দ্রতা ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে, অন্য জেলাগুলিতে তা ৭০ থেকে ৮০ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে।

২ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। ৩ ও ৪ এপ্রিল এই তালিকায় যুক্ত হবে কলকাতা ও বীরভূমও। গরমের কারণে বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য বাড়তি সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে। সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর এবং তেষ্টা না পেলেও নিয়মিত জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

এদিকে, সাম্প্রতিক ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা নেমে গিয়েছিল। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে প্রায় ৬ ডিগ্রি কম।

বুধবারও মুর্শিদাবাদের নবগ্রাম এলাকায় ঝড়বৃষ্টির খবর মিলেছে। সেই সময় খারাপ আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার অবতরণে সমস্যা হয়। পরে তাঁকে সড়কপথে সভাস্থলে পৌঁছতে হয়।

তবে আপাতত আর বড় ধরনের দুর্যোগের আশঙ্কা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে ক্রমশই পারদ চড়বে এবং গরম আরও তীব্র আকার নেবে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement