কালও টানা প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় অতি ভারী বর্ষণ?

কলকাতায় আগামিকাল বৃষ্টির দাপট থাকার সম্ভাবনা। আজ দফায় দফায় ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সাক্ষী থেকেছে শহরবাসী। কলকাতার নিচু জায়গাগুলিতেও জল জমেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,  মঙ্গলবারও বৃষ্টি চলবে।

Advertisement
কালও টানা প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় অতি ভারী বর্ষণ? আরও চলবে বৃষ্টি
হাইলাইটস
  • রাজ্যে প্রবল দুর্যোগ
  • দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টির পূর্বাভাস

পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ। তার জেরে আজ সোমবার রাতভর ও মঙ্গলবার দিনভর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কলকাতাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় তা  কলকাতার কাছাকাছি অবস্থান করেছিল। আগামী ২৪ ঘণ্টায় সিস্টেমটি প্রথমে উত্তর-উত্তর পশ্চিম দিকে এবং পরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহারের দিকে এগিয়ে যেতে পারে। 

এর প্রভাবে সোমবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বৃষ্টি হয়েছে। কলকাতা ও আশপাশের জেলাগুলিতেও বৃষ্টি তার দাপট দেখিয়েছে। 

মঙ্গলবারও ব্যাপক বৃষ্টির পূর্বভাস

১৮ অগাস্ট মঙ্গলবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের মতো জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় প্রায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অর্থাৎ মঙ্গলবারও কলকাতায় আবহাওয়া পুরোপুরি শুকনো হওয়ার সম্ভাবনা নেই।

কলকাতায় কী হবে?

কলকাতায় আগামিকাল বৃষ্টির দাপট থাকার সম্ভাবনা। আজ দফায় দফায় ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সাক্ষী থেকেছে শহরবাসী। কলকাতার নিচু জায়গাগুলিতেও জল জমেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,  মঙ্গলবারও বৃষ্টি চলবে।

বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব

১৯ অগাস্ট বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা অনেকটাই কমবে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের এক-দু’টি জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

২০ অগস্ট বৃহস্পতিবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

২১ অগস্ট শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। শুধু উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

২২ ও ২৩ অগস্ট, অর্থাৎ ষষ্ঠ ও সপ্তম দিনে, গোটা পশ্চিমবঙ্গের জন্য উল্লেখযোগ্য কোনও সতর্কতা রাখা হয়নি। ফলে আগামী কয়েক দিনের মধ্যে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি ধীরে ধীরে কাটার সম্ভাবনা রয়েছে।

Advertisement

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, মঙ্গলবারও সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
 

POST A COMMENT
Advertisement