Bengal Weather Update: ৫ দিন টানা বৃষ্টি এই ৫ জেলায়! পূর্বাভাসে যা জানাল আলিপুর

উত্তরবঙ্গে ১-৫ অগাস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। পাহাড়ে ধস, নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা। দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া ও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস।

Advertisement
৫ দিন টানা বৃষ্টি এই ৫ জেলায়! পূর্বাভাসে যা জানাল আলিপুরঙ্গোপসাগরের জোড়া প্রভাবে দুর্যোগ! এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি, জারি সতর্কতা
হাইলাইটস
  • শ্রাবণের শুরুতে বর্ষার দাপট।
  • বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে।
  • মৌসুমি অক্ষরেখার  অবস্থানও অনুকূল।

Bengal Heavy Rain Alert: শ্রাবণের শুরুতে বর্ষার দাপট। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। মৌসুমি অক্ষরেখার  অবস্থানও অনুকূল। আগামী কয়েক দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর(West Bengal Weather)। ১ অগাস্ট থেকে ৫ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে(Bengal Weather News)।

উত্তরবঙ্গ
শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় ভাল বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ১৮ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়ির দোমোহানিতে। ধারলা ভ্যালি টি এস্টেটে ১৫ সেন্টিমিটার, আলিপুরদুয়ারে ১১ সেন্টিমিটার এবং জলপাইগুড়ি, ফালাকাটা, কুমারগ্রাম-সহ একাধিক এলাকায় ৮ থেকে ৯ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। দক্ষিণবঙ্গে তুলনায় বৃষ্টির পরিমাণ কম হলেও বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরের কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস(IMD Forecast),
১ থেকে ৫ অগাস্ট পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং জেলায় এক বা দু'টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরেও কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৬ অগাস্ট পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস।

৭ অগাস্ট থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে।

টানা বৃষ্টির জেরে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ধস নামতে পারে। নিচু এলাকা জলমগ্ন হওয়ার পাশাপাশি তিস্তা, তোর্সা, জলঢাকা এবং রাইডাক-সহ একাধিক নদীর জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। 

দক্ষিণবঙ্গ
দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১ অগাস্ট উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

২ অগাস্ট থেকে প্রায় সব জেলাতেই বৃষ্টি বাড়বে।

৩ অগাস্ট উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

৫ ও ৬ অগাস্ট বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনার কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৭ অগাস্ট দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির অ্যালার্ট জারি হয়েছে।

Advertisement

POST A COMMENT
Advertisement