Mandarmani Sunburn Festival: মন্দারমনির বিচে গোয়া স্টাইল সানবার্ন ফেস্টিভ্যাল, ১৬ অগাস্ট ইভেন্ট, টিকিট কত দাম?

এবার গোয়ার জনপ্রিয় সানবার্ন ফেস্টিভ্যাল বাংলার সি বিচে। কবে, কখন হবে এই ফেস্টিভ্যাল? কত টাকার টিকিট কাটলে মিলবে হুল্লোড়ের সুযোগ? জেনে নিন সবটা।

Advertisement
মন্দারমনির বিচে গোয়া স্টাইল সানবার্ন ফেস্টিভ্যাল, ১৬ অগাস্ট ইভেন্ট, টিকিট কত দাম?মন্দারমনিতে এবার সানবার্ন ফেস্টিভ্যাল
হাইলাইটস
  • মিউজিক লভারদের জন্য সুখবর
  • গোয়ার সানবার্ন ফেস্টিভ্যাল এবার বাংলার মন্দারমনিতে
  • কবে, কোথায় হবে এই ইভেন্ট? কত টাকার টিকিট কাটবেন?

অভিনেত্রী সানি লিওন তাঁর মন্দিরমনি বিচের ফটোশুটের ছবি পোস্ট করে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছিলেন মন্দারমনিকে। এবার বাংলার এই সি বিচ সত্যিই হয়ে উঠছে বিশ্বমানের। গোয়ার বিখ্যাত সানবার্ন ফেস্টিভ্যালের আয়োজন এবার হতে চলেছে বাংলার মন্দারমনিতে। কবে, কখন হবে এই ফেস্টিভ্যাল? কত টাকার টিকিট কাটলে মিলবে হুল্লোড়ের সুযোগ? 

গোয়ার ঐতিহ্যবাহী মিউজিক ফেস্টিভ্যাল এই সানবার্ন। স্বাধীনতা দিবসের সপ্তাহেই এই ফেস্টিভ্যাল আয়োজন করা হচ্ছে মন্দারমনিতে। আইকনিক ইলেকট্রিফাইং ডান্স মিউজিকের এই আসর বসতে চলেছে আগামী ১৬ অগাস্ট। 

মন্দারমন্দির কেসি ভিউ রিসর্টে হবে এই উৎসব। নাম দেওয়া হয়েছে 'সানবার্ন রিলোড সানডাউনার'। থাকবেন ডিজে সারটেক, হাউডিনি, রুদ্র ও আর্কেইন জুটি এবং অ্যান্টিমের মতো সেলেবরা। এতদিন আরব সাগরের তীরে আয়োজিত হওয়া এই ধামাকেদার ফেস্টিভ্যাল এবার বে অফ বেঙ্গলের সি বিচে। স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে বিচের নিকটে এই ফেস্টিভ্যালের সাক্ষী থাকতে পারবেন এ রাজ্যের বাসিন্দারা। লাইভ পারফর্ম্যান্স, হাই এনার্জির ইলেকট্রিক মিউজিক এবং মনোমুগ্ধকর মঞ্চসজ্জা চাক্ষুস করার সুযোগ বাংলার জেন জি-র কাছে। 

সানবার্ন ফেস্টিভ্যাল লাইভ মিউজিক ইভেন্টের জগতে নিঃসন্দেহে অত্যন্ত বড়। ২০০৭ সালে গোয়ায় পারসেপ্ট লাইভের ব্যানারে শৈলেন্দ্র সিং এই সানবার্ন ফেস্টিভ্যাল শুরু করেন। এটি এখন এশিয়ার বৃহত্তম ইলেকট্রিক ডান্স ও মিউজিক ফেস্টিভ্যাল ব্র্যান্ড হিসেবে পরিচিত। ভিন দেশ থেকেও এই ফেস্টিভ্যালে অংশ নিতে আসেন মিউজিক লভাররা। যদিও সানবার্ন ফেস্টিভ্যাল সাধারণত ডিসেম্বরেই আয়োজিত হয়। এবারও ১৮-১৯ ডিসেম্বর মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে সেটি আয়োজিত হবে। তবে মন্দারমনিতে এই ফেস্টিভ্যালের আয়োজন নিঃসন্দেহে এ রাজ্যে বড়সড় ট্যুরিস্ট আকর্ষণের কারণ হয়ে উঠবে। এতে রেভিনিউ জেনারেটও হবে বলে অনুমান। 

কবে, কখন হবে সানবার্ন ফেস্টিভ্যাল?
১৬ অগাস্ট দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত। 
কোথায় হবে সানবার্ন ফেস্টিভ্যাল?
মন্দারমনির কে সি ভিউ রিসর্টে আয়োজিত হয়েছে। 
কারা অংশ নিতে পারবেন?
১৮ ঊর্ধ্ব সকলেই এই ফেস্টিভ্যালে অংশ নিতে পারবেন। 
কত টাকার টিকিট কাটতে হবে?
২ রকমের টিকিট রয়েছে সানবার্ন ফেস্টিভ্যালের। একটি মাথা পিছু ১৪৯৯ এবং অপরটি মাথা পিছু ৩৯৯৯ টাকা। 
কোথায় মিলবে টিকিট?
BookMyShow থেকে কাটা যাবে সানবার্ন ফেস্টিভ্যালের টিকিট। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement