বাড়ল SIR -এর মেয়াদবঙ্গে SIR প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। সোমবার সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানিতে দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিল, স্ক্রটিনি, আবেদনের জন্য আরও সময় প্রয়োজন। ফলত ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে না চূড়ান্ত ভোটার তালিকা। আরও এক সপ্তাহ ধরে চলবে শুনানি, স্ক্রুটিনি এবং আবেদন প্রক্রিয়া।
এছাড়াও সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, রাজ্যকে নিশ্চিত করতে হবে যে ৮ হাজার ৫০৫ জনের নামের তালিকা কমিশনকে দেওয়া হবে, তাঁরা প্রত্যেকেই গ্রুপ-বি অফিসার। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট DEO বা ERO-র কাছে তাঁদের রিপোর্ট করতে হবে এবং দায়িত্ব গ্রহণ করতে হবে।
রাজ্যে এনুমারেশন ফর্ম পুড়িয়ে দেওয়ার ঘটনায় এখনও পর্যন্ত কোনও FIR দায়ের না হওয়ায় রাজ্যে DGP-কে শোকজ করেছে দেশের সর্বোচ্চ আদালত। তাঁকে হলফনামা জমা দিয়ে এর কারণ জানাতে বলা হয়েছে।
মাইক্রো অবজারভার ইস্যু
মাইক্রো অবজারভাদের হাতে 'ট্রাম্প কার্ড' দিয়ে রেখেছে নির্বাচন কমিশন। সোমবার SIR মামলার শুনানিতে এমনই উল্লেখ করে অভিযোগ তুলল পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী। এ প্রসঙ্গে কী জানাল সুপ্রিম কোর্ট?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দিওয়ান বলেন, 'মাইক্রো অবজারভারদের বলা হচ্ছে, তাঁরা ERO বা AERO সিদ্ধান্তের সঙ্গে একমত কি না, তা মার্ক করতে। বেআইনি ক্ষমতা দেওয়া হচ্ছে তাঁদের। ERO, AERO ঠিক বলার পরও মাইক্রো অবজারভারকে কার্যত ট্রাম্প কার্ড দেওয়া হচ্ছে। এটা ঠিক নয়।'
এই বক্তব্যের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, 'তবে কি ERO, AERO মাইক্রো অবজারভারের মন্তব্যের জন্য অপেক্ষা করবেন?' জবাবে কমিশন জানায়, 'ক্ষমতা নেওয়ার অধিকার একমাত্র ERO-র।'