SIR-এ নাম বাদ গেলে রেশন কার্ডও বাতিল? মামলা শুনলই না সুপ্রিম কোর্ট

SIR নাম বাদ পড়েছে অনেকের। তাদের কি এবার রেশন কার্ডও বাতিল হবে? মামলা শুনতেই চাইল না সুপ্রিম কোর্ট।

Advertisement
SIR-এ নাম বাদ গেলে রেশন কার্ডও বাতিল? মামলা শুনলই না সুপ্রিম কোর্টSIR থেকে বাদ গেলেই রেশন কার্ড বাতিল?
হাইলাইটস
  • SIR নাম বাদ পড়েছে অনেকের
  • তাদের কি এবার রেশন কার্ডও বাতিল হবে?
  • মামলা শুনতেই চাইল না সুপ্রিম কোর্ট

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বাংলায় SIR হয়েছে। সেই প্রক্রিয়ায় প্রচুর মানুষের নাম বাদ গিয়েছে। আর ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানুষের রেশন কার্ডও বাতিল হতে পারে, এমন নির্দেশিকা জারি করেছিল রাজ্যের খাদ্য দফতর। আর এই আদেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার চেষ্টা হয়েছিল। যদিও সেই মামলার শুনানি করতে চাইল না দেশের শীর্ষ কোর্ট। 

তারা জানিয়ে দিল, SIR-এর তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের রেশন ব্যবস্থার বাইরে রাখা হচ্ছে বলে অভিযোগ করে দায়ের হওয়া মামলার শুনানি তারা করবে না। বরং এই মামলার আবেদনকারীকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে তারা।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, 'আপনারা হাইকোর্টে আবেদন করুন। এটি SIR-এর থেকে আলাদা বিষয়। রেশন কার্ড বাতিল করা হবে কি না, অথবা তা চালু রাখা হবে কি না, সেই বিষয়টি কলকাতা হাই কোর্টেরই শুনানি করা উচিত।'

কী নিয়ে সমস্যা? 
পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন। আর সেই প্রক্রিয়ায় বাদ গিয়েছে লক্ষ লক্ষ ভোটারের নাম। ক্ষমতায় আসার পরই এই সব মানুষের রেশন কার্ড বাতিল করার কথা ভাবছে বিজেপি সরকার। তাদের একাধিক নেতার সোজা কথা, 'যাঁরা ভারতের নাগরিক নয়, তাঁরা দেশের কোনও সুযোগ এবং সুবিধাই পাবেন না।'

সূত্রের খবর, রাজ্য সরকার মনে করে প্রচুর মানুষ অবৈধভাবে দীর্ঘদিন ধরে রেশন তুলে গিয়েছেন। রেশন ব্যবস্থায় হয়েছে বিরাট দুর্নীতি। আর এই সমস্যার সমাধানেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের খাদ্য দফতর। তাদের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ৪ জুন এই সংক্রান্ত একটি সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকায় রাজ্যের সমস্ত জেলাশাসককে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল, ১৫ জুনের মধ্যে গোটা রাজ্যে এই বিশেষ যাচাই ও বাতিলের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। 

আর এই প্রক্রিয়ায় জন্য রাজ্যে সদ্য সমাপ্ত ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের এসআইআর-কে ভিত্তি করা হয়েছিল। যদিও রাজ্যের খাদ্য দফতরের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। সেই মামলার শুনানি করতে চাইল না দেশের শীর্ষ কোর্ট। তারা আবেদনকারীকে হাইকোর্টে গিয়ে মামলা দায়েরের পরামর্শ দিল। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়। কলকাতা হাইকোর্ট এই বিষয়ে ঠিক কী ঘোষণা করে। 
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement