Suvendu Book Stall: 'দেশবিরোধী বইয়ের স্টল করতে দেব না', রামনগরে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

রামনগরে বইয়ের স্টল বিতর্কে মুখ খুললেন শুভেন্দু অধিকারী। পীযূষকান্তি ভুঁইয়ার বই নিয়ে প্রশ্নের জবাবে 'রাষ্ট্রবিরোধী ও ধর্মে আঘাত করা লেখা' নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

Advertisement
'দেশবিরোধী বইয়ের স্টল করতে দেব না', রামনগরে ফের হুঁশিয়ারি শুভেন্দুর 'রাষ্ট্রবিরোধী ও ধর্মে আঘাত করা লেখা' নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
হাইলাইটস
  • 'ধর্মকে আঘাত করা কোনও লেখা আমরা করতে দেব না।'
  • এমনটাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  • নন্দীগ্রামের প্রাক্তন রাজনৈতিক সঙ্গী পীযূষকান্তি ভুঁইয়ার লেখা একটি বই নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার সময় এমনটা বলেন। 

‘পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে রাষ্ট্রবিরোধী, সনাতন বিরোধী বা কোনও ধর্মকে আঘাত করা কোনও লেখা আমরা করতে দেব না।’ রবিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের প্রাক্তন রাজনৈতিক সঙ্গী পীযূষকান্তি ভুঁইয়ার লেখা একটি বই নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার সময় এমনটা বলেন। 

রবিবার রামনগরে চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত কল্পনা জানার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, নন্দীগ্রামে এক সময়ে তাঁর সঙ্গে রাজনীতি করা পীযূষকান্তি ভুঁইয়া ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান ও পতনে শুভেন্দু অধিকারী’ নামে একটি বই লিখেছেন। সেই প্রসঙ্গেই নিজের প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী।

শুভেন্দু বলেন, 'ওঁর রাজনৈতিক জীবনের শুরু এসইউসিআই-এর হাত ধরে। উনি নন্দীগ্রামের মানুষের জন্য অনেক সময় দিয়েছেন। আমার সঙ্গে জমি আন্দোলন করেছেন। কেউ কী লিখেছেন, সেটা তাঁর ব্যক্তিগত অভিব্যক্তির উপর নির্ভর করে।'

এর পরেই বইয়ের স্টল নিয়ে নিজের আপত্তির কথা জানান তিনি। শুভেন্দুর কথায়, 'তবে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে রাষ্ট্রবিরোধী, সনাতন বিরোধী বা কোনও ধর্মকে আঘাত করা কোনও লেখা আমরা পশ্চিমবঙ্গে করতে দেব না। যেটা ওই স্টল খাটিয়ে করার চেষ্টা হয়েছিল, মানুষ প্রতিহত করেছে।'

বইয়ের স্টল ঘিরে বিতর্ক
দুর্গাপুজোর মণ্ডপের পাশে বামেদের বইয়ের স্টল ঘিরে সম্প্রতি রাজ্যে বিতর্ক তৈরি হয়েছে। সিপিএমের কয়েকটি স্টলে বাধা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। যাদবপুরে বইয়ের স্টল সরানো নিয়ে কলকাতা হাইকোর্টেও গিয়েছিল সিপিএম। পুজোর স্টলে ‘দুর্গাপুজো’ না লিখে ‘শারদোৎসব’ লিখলে অনুমতি দেওয়া উচিত নয় বলে আগেই মন্তব্য করেছিলেন শুভেন্দু।    

POST A COMMENT
Advertisement