New Ministers Oath Taking Bengal: সোমবার শপথ নেবেন বিজেপি মন্ত্রিসভার ৩৫ সদস্য, তালিকায় সম্ভাব্য কারা?

New Ministers Oath Taking Bengal: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত প্রত্যয়ী সুরে বলেন, "আগামীকাল পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত জাতীয়তাবাদী সরকারের একটি পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠিত হতে চলেছে। মন্ত্রিসভা সম্প্রসারণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী আগামীকাল সকাল ১১টায় নবান্নে শপথ গ্রহণ করবেন।

Advertisement
সোমবার শপথ নেবেন বিজেপি মন্ত্রিসভার ৩৫ সদস্য, তালিকায় সম্ভাব্য কারা?শুভেন্দু অধিকারী

New Ministers Oath Taking Bengal: অবশেষে সব জল্পনার অবসান। রাজ্য রাজনীতিতে এক মহা ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষী হতে চলেছে তিলোত্তমা। রবিবার এক হেভিওয়েট ঘোষণা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, সোমবারই হতে চলেছে তাঁর সরকারের প্রথম বড়সড় মন্ত্রিসভা সম্প্রসারণ। রাজভবনের চার দেওয়াল পেরিয়ে এবার খোদ নবান্নেই বসতে চলেছে শপথগ্রহণের রাজকীয় আসর। সোমবার সকাল ১১টায় নবান্ন সভাঘরে এক জমকালো অনুষ্ঠানে মোট ৩৫ জন নতুন মন্ত্রীকে রাজ্য সরকারে অন্তর্ভুক্ত করা হবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত প্রত্যয়ী সুরে বলেন, "আগামীকাল পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত জাতীয়তাবাদী সরকারের একটি পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠিত হতে চলেছে। মন্ত্রিসভা সম্প্রসারণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী আগামীকাল সকাল ১১টায় নবান্নে শপথ গ্রহণ করবেন। মহামান্য রাজ্যপাল শ্রী আর এন রবি মহাশয় নবান্নে উপস্থিত থেকে তাঁদের পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করাবেন।" রাজনৈতিক মহলের খবর, এই সম্প্রসারিত মন্ত্রিসভায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একঝাঁক জ্যেষ্ঠ ও প্রভাবশালী নেতা-নেত্রীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ওজনদার দপ্তর বরাদ্দ করা হতে পারে।

তাৎপর্যপূর্ণ বিষয় হলো, রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারীর ওপর অত্যাচারের ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য দুটি পৃথক ও শক্তিশালী কমিশন গঠনের অনুমোদন রাজ্য মন্ত্রিসভা দেওয়ার ঠিক কয়েক সপ্তাহের মধ্যেই এই মেগা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হলো। গত ১৮ই মে মন্ত্রিসভা উভয় কমিশন গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছিল। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের নেতৃত্বে গঠিত এই দুটি কমিশনই আগামী ১লা জুন থেকে পুরোদমে কাজ শুরু করতে চলেছে। আর তার ঠিক আগের দিনই পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে শুভেন্দুর ‘জাতীয়তাবাদী’ মন্ত্রিসভা।

সূত্রের খবর, সোমবার যে সমস্ত বিশিষ্ট ও হেভিওয়েট বিজেপি নেতাদের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সম্ভাবনা প্রবল, তাঁদের একটি সম্ভাব্য তালিকা ইতিমধ্যেই রাজনৈতিক অলিন্দে শোরগোল ফেলে দিয়েছে। এই তালিকায় ঠাঁই পেয়েছেন অর্জুন সিং, উমেশ রাই, ডক্টর অজয় কুমার পোদ্দার, কলিতা মাঝি, দীপক বর্মন, বিশাল লামা, শঙ্কর ঘোষ এবং মৌমিতা বিশ্বাস মিশ্র। এছাড়াও তালিকায় রয়েছেন জোয়েল মুর্মু, জগন্নাথ চট্টোপাধ্যায়, সারাদ্যোত মুখোপাধ্যায়, ইন্দ্রনীল খাঁ, পূর্ণিমা চক্রবর্তী, তাপস রায়, দুধকুমার মণ্ডল, গার্গী ঘোষ দাস, মালতি রাভা রায়, অশোক দিন্দা এবং স্বপন দাশগুপ্তের মতো শীর্ষ নেতৃত্ব। একই সাথে এই মেগা তালিকায় জল্পনা বাড়িয়েছেন রূপা গাঙ্গুলীও। সব মিলিয়ে, সোমবার সকাল ১১টায় নবান্নে রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে এই মেগা শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে এখন গোটা রাজ্যের পারদ চড়চড় করে বাড়ছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement