Ratan Sheikh Encounter: 'পুলিশকে গুলি চালালে কি বাতাসা খাওয়াবে?' বোলপুরে এনকাউন্টারের পর কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

'পুলিশ যা করার প্রয়োজন, তা-ই করেছে'। রবিবার এনকাউন্টারে মৃত্যু হয়েছে শান্তিনিকেতনের গুলিকাণ্ডে মূল অভিযুক্ত রতন শেখের। তার পরেই রাজ্যের দুষ্কৃতীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। 

Advertisement
'পুলিশকে গুলি চালালে কি বাতাসা খাওয়াবে?' বোলপুরে এনকাউন্টারের পর কড়া বার্তা মুখ্যমন্ত্রীরবোলপুর এনকাউন্টার নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।
হাইলাইটস
  • 'পুলিশকে গুলি চালালে কি বাতাসা খাওয়াবে?'
  • রবিবার এনকাউন্টারে মৃত্যু হয়েছে শান্তিনিকেতনের গুলিকাণ্ডে মূল অভিযুক্ত রতন শেখের।
  • তার পরেই রাজ্যের দুষ্কৃতীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী।

'পুলিশকে গুলি চালালে কি বাতাসা খাওয়াবে?' বললেন মুখ্যমন্ত্রী। রবিবার এনকাউন্টারে মৃত্যু হয়েছে শান্তিনিকেতনের গুলিকাণ্ডে মূল অভিযুক্ত রতন শেখের। তার পরেই রাজ্যের দুষ্কৃতীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যে দুষ্কৃতী এবং বেআইনি আগ্নেয়াস্ত্রের কোনও জায়গা নেই। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়। যাঁদের কাছে বেআইনি অস্ত্র রয়েছে, তাঁদের অবিলম্বে রাজ্য ছেড়ে পালানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে শুভেন্দু বলেন, রতনকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ। সেই সময় সে পুলিশের উপর গুলি চালিয়েছিল। আত্মরক্ষায় পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করেছে। তবে এই ঘটনায় এর বেশি মন্তব্য করতে চাননি মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'ও পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। পুলিশ ঘটনাস্থলে যা করার প্রয়োজন, তা-ই করেছে। এই বিষয়ে আমার বেশি কিছু বলা ঠিক হবে না।' এরপরেই তিনি বলেন, 'দুষ্কৃতী ও ধর্ষকদের জন্য পশ্চিমবঙ্গে কোনও জায়গা নেই।'

মুখ্যমন্ত্রীর কথায়, 'এখনও যেসব দুষ্কৃতী এবং বেআইনি অস্ত্রধারী রয়েছে, তারা এখান থেকে পালিয়ে যাক। অবিলম্বে রাজ্য ছেড়ে চলে যাক। এখানে তাদের কোনও জায়গা নেই।'

কী ঘটেছিল শান্তিনিকেতনে?
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় বোলপুরের লায়েকবাজার এলাকায় গুলিচালনার ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত ছিল রতন শেখ। তাকে গ্রেফতার করতে তিন পুলিশকর্মীর একটি দল এলাকায় পৌঁছয়। অভিযোগ, পুলিশকে দেখতে পেয়েই গুলি চালায় রতন। তাতে বাঁ পায়ে গুলিবিদ্ধ হন কনস্টেবল বিশ্বজিৎ দাস। এরপরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।

ঘটনার পর থেকেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। শেষ পর্যন্ত রবিবার বীরভূমের নানুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু হয়।

POST A COMMENT
Advertisement