Suvendu Adhikari: গেরুয়া গোলাপ, গীতা হাতে নয়া রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, আর্জি, 'বাংলা বাঁচান'

গেরুয়া গোলাপ, গেরুয়া উত্তরীয় আর গীতা। উপহার দিয়ে নতুন রাজ্যপালকে শুভেচ্ছা জানালেন শুভেন্দু অধিকারী। শুক্রবার সকালে লোকভবনে গিয়ে নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির(Ravindra Narayan Ravi) সঙ্গে দেখা করলেন বিধানসভার বিরোধী দলনেতা(Suvendu Adhikari)।

Advertisement
গেরুয়া গোলাপ, গীতা হাতে নয়া রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, আর্জি, 'বাংলা বাঁচান'নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির(Ravindra Narayan Ravi) সঙ্গে দেখা করলেন বিধানসভার বিরোধী দলনেতা(Suvendu Adhikari)।
হাইলাইটস
  • নতুন রাজ্যপালকে শুভেচ্ছা জানালেন শুভেন্দু অধিকারী।
  • রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির সঙ্গে দেখা করলেন বিধানসভার বিরোধী দলনেতা।
  • বিষয়টি তিনি নতুন রাজ্যপালকে বিস্তারিতভাবে জানিয়েছেন বলে জানান বিরোধী দলনেতা।

Suvendu Adhikari: গেরুয়া গোলাপ, গেরুয়া উত্তরীয় আর গীতা। উপহার দিয়ে নতুন রাজ্যপালকে শুভেচ্ছা জানালেন শুভেন্দু অধিকারী। শুক্রবার সকালে লোকভবনে গিয়ে নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির(Ravindra Narayan Ravi) সঙ্গে দেখা করলেন বিধানসভার বিরোধী দলনেতা(Suvendu Adhikari)। প্রায় ৩০ মিনিট কথা হয়। আলোচনা শেষে বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু। জানান, রাজ্যে সংবিধান ও গণতন্ত্র রক্ষার বিষয় নিয়ে তিনি রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে(Droupadi Murmu) 'অপমান' করার অভিযোগ তুলে প্রশাসনের দুই শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন।

লোকভবনের বাইরে সাংবাদিকদের সামনে শুভেন্দু দাবি করেন, রাষ্ট্রপতির সাম্প্রতিক সফরকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে উদ্বেগ রয়েছে বিভিন্ন মহলে। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির জন্য নির্ধারিত প্রোটোকল যথাযথভাবে মানা হয়নি। সেই বিষয়টি তিনি নতুন রাজ্যপালকে বিস্তারিতভাবে জানিয়েছেন বলে জানান বিরোধী দলনেতা।

শুভেন্দুর অভিযোগ, রাজ্যে গণতন্ত্রের চারটি স্তম্ভই দুর্বল হয়ে পড়েছে। সেই প্রসঙ্গও রাজ্যপালের কাছে অভিযোগ করেছেন বলে জানান তিনি।

উল্লেখযোগ্য, গত সপ্তাহে আন্তর্জাতিক আদিবাসী সম্মেলনে যোগ দিতে পশ্চিমবঙ্গে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রথমে শিলিগুড়ির বিধাননগরে তাঁর অনুষ্ঠানের পরিকল্পনা ছিল। পরে নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠানস্থল পরিবর্তন করে বাগডোগরার কাছে গোঁসাইপুরে আয়োজন করা হয়। এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি নিজেই। পরে তিনি বিধাননগরে পৌঁছে যান এবং সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য প্রশাসন ও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

রাষ্ট্রপতির সেই বক্তব্য ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়। বিরোধী শিবিরের অভিযোগ, পরিকল্পিতভাবেই রাষ্ট্রপতিকে ‘অপমান’ করা হয়েছে। এই নিয়ে সরব হন প্রধানমন্ত্রী Narendra Modi-সহ কেন্দ্রীয় সরকারের একাধিক নেতা ও মন্ত্রী। অন্যদিকে সেই অভিযোগ খণ্ডন করে পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee এবং শাসক দলের নেতারা। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক ক্রমশ তীব্র হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নেন রবীন্দ্র নারায়ণ রবি। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা।

Advertisement

রাজনৈতিক মহলের মতে, নতুন রাজ্যপাল দায়িত্ব নেওয়ার পরেই বিরোধী শিবিরের এই সক্রিয়তা বেশ তাৎপর্যপূর্ণ। আগামী দিনে রাজ্য রাজনীতিতে এর আরও প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। 

POST A COMMENT
Advertisement