Suvendu on Sugar Price: চিনির দাম কবে কমবে? নবান্ন থেকে যা বললেন শুভেন্দু

Sugar Price Hike Suvendu: চিনির দাম ২-৩ দিনের মধ্যেই নিয়ন্ত্রণে এসে যাবে। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত কয়েকদিন ধরেই চিনির দাম বৃদ্ধি পেয়েছে। কোথাও কোথাও চিনির দাম প্রায় ৭০ টাকার কাছে পৌঁছে গিয়েছে। সে বিষয়েই এদিন নবান্ন থেকে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement
চিনির দাম কবে কমবে? নবান্ন থেকে যা বললেন শুভেন্দু এদিন নবান্ন থেকে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
হাইলাইটস
  • চিনির দাম ২-৩ দিনের মধ্যেই নিয়ন্ত্রণে এসে যাবে।
  • এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  • চিনির দাম নিয়ন্ত্রণে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে বৈঠক হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Sugar Price Hike Suvendu: চিনির দাম ২-৩ দিনের মধ্যেই নিয়ন্ত্রণে এসে যাবে। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত কয়েকদিন ধরেই চিনির দাম বৃদ্ধি পেয়েছে। কোথাও কোথাও চিনির দাম প্রায় ৭০ টাকার কাছে পৌঁছে গিয়েছে। সে বিষয়েই এদিন নবান্ন থেকে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন, বাজারে কোথায় ‘লিকেজ’ হচ্ছে, তা চিহ্নিত করা হয়েছে। মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও শুরু হয়েছে। তাঁর কথায়, আগামী দু’-তিন দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

মুখ্যমন্ত্রী বলেন, 'এটা ঠিকই ছিল। দুই সপ্তাহ একটু গণ্ডগোল করেছে। এটি ৪৮ টাকা রেটেই ছিল। আমরা খতিয়ে দেখেছি। দুই সপ্তাহ আগে ৫৮, আর এই ২-৩ দিন হল ৬৮। কন্ট্রোল করে দেব আমরা।'

মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ
চিনির দাম নিয়ন্ত্রণে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে বৈঠক হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, মুখ্যসচিবের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেন। বিভিন্ন রাইস মিল এবং চিনি মজুত করে রাখা ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর দাবি, সরকার ইতিমধ্যেই জানতে পেরেছে কোথায় সমস্যা তৈরি হচ্ছে। তাই বাজারে কৃত্রিমভাবে দাম বাড়ানোর কোনও সুযোগ দেওয়া হবে না। শুভেন্দু বলেন, 'কন্ট্রোল করে দেব আমরা। আমরা পেয়ে গিয়েছি। লিকেজ কোথায় আছে পেয়ে গিয়েছি। এখানে হবে না সুযোগ। স্ট্রং গভর্নমেন্ট আছে।'

প্রশাসনের নজরদারি বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ফলে আগামী কয়েকদিনের মধ্যে বাজারে চিনির দাম কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

চিনির দাম কেন বাড়ছে?
চিনির দাম বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এই দাম বৃদ্ধির পিছনে ইথানল উৎপাদন অন্যতম কারণ কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের একাংশের অভিযোগ, আখের রস ইথানল তৈরিতে ব্যবহার করা হচ্ছে। ফলে চিনি উৎপাদনের জন্য কাঁচামালের জোগান কমছে। তার প্রভাব পড়ছে বাজারে।

যদিও কেন্দ্রের তরফে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, আখের উৎপাদনে রেড রট রোগ এবং এল নিনোর মতো আবহাওয়াজনিত পরিস্থিতির প্রভাব পড়েছে। এর ফলে উৎপাদন কিছুটা কমে থাকতে পারে। তবে দেশে পর্যাপ্ত পরিমাণে চিনির মজুত রয়েছে বলেই কেন্দ্রের দাবি।

Advertisement

পুজোর আগে চিন্তায় মিষ্টির ব্যবসা
পুজোর মুখে চিনির দাম বৃদ্ধি নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। বাংলায় উৎসবের মরসুমে মিষ্টির চাহিদা অনেকটাই বেড়ে যায়। ফলে চিনির দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়তে পারে মিষ্টির দামেও। 

তবে নবান্নের আশ্বাস, মজুতদারি এবং বাজারে কৃত্রিমভাবে দাম বাড়ানোর চেষ্টা বরদাস্ত করা হবে না। আগামী দু’-তিন দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কি না, এখন সেটাই দেখার। 

POST A COMMENT
Advertisement