Suvendu Adhikari: কালীঘাট, দক্ষিণেশ্বর সহ সব মন্দির নিয়ে স্পেশাল প্ল্যান শুভেন্দুর, পরিবেশ দিবসে ঘোষণা করলেন

আজ বিশ্ব পরিবেশ দিবস। এই দিনে কালীঘাট, দক্ষিণেশ্বর সহ রাজ্যের একাধিক মন্দির নিয়ে স্পেশাল প্ল্যান জানালেন তিনি। আসুন জেনে নেওয়া যাক।

Advertisement
কালীঘাট, দক্ষিণেশ্বর সহ সব মন্দির নিয়ে স্পেশাল প্ল্যান শুভেন্দুর, পরিবেশ দিবসে ঘোষণা করলেনশুভেন্দু অধিকারী
হাইলাইটস
  • আজ বিশ্ব পরিবেশ দিবস
  • এই দিনে কালীঘাট, দক্ষিণেশ্বর সহ রাজ্যের একাধিক মন্দির নিয়ে স্পেশাল প্ল্যান জানালেন তিনি
  • আসুন জেনে নেওয়া যাক

নলবনে বিশ্ব পরিবেশ দিবস পালন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন তিনি 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচির সূচনা করলেন। পাশাপাশি তিনি জানিয়ে দিলেন, কালীঘাট, দক্ষিণেশ্বর থেকে শুরু করে কপিল মুণির আশ্রমে স্বচ্ছতা বজায় রাখা হবে। এই সব 'আস্থার' জায়গার (মন্দির) বাইরের পরিবেশের দিকে নজর দিতে হবে। এই সব জায়গার স্বচ্ছতা বজায় রাখতে হবে। সেই মতো নেওয়া হবে ব্যবস্থা। 

এছাড়া এ দিন তিনি বলেন, '১ কোটি ১০ লক্ষ গাছ লাগাব। রক্ষণাবেক্ষণ করা হবে। শুধু গাছ লাগালে চলবে না। রক্ষণাবেক্ষণ করতে হবে। গাছের চারা যাতে মহীরূহতে পরিণত হয়, সেটা করা হবে।' 

পাশাপাশি স্কুল শিক্ষায় যাতে পরিবেশবিদ্যার গুরুত্ব বাড়ে, সেটাও নিশ্চিত করবেন বলে জানালেন শুভেন্দু। তাঁর কথায়, 'পডুয়াদের সিলেবাসে পরিবেশ এবং বৃক্ষরোপণের গুরুত্ব বাড়ানো হবে। ছোট থেকেই যাতে পড়ুয়াদের মধ্যে বৃক্ষরোপন এবং পরিবেশ সচেতনতা প্রবেশ করে, সেটা নিশ্চিত করতে হবে।' 

সেই সঙ্গে জানান, এখন থেকে হাউজিং, ক্ষুদ্র-মাঝারি শিল্প, সরকারি পরিকাঠামো, জাতীয় সড়ক ও রাজ্য সড়কের পরিকল্পনায় ১ তৃতীয়াংশ গাছ লাগাতে হবে। এভাবেই কাজ করবে নতুন সরকার। 

কংক্রিকেট জঙ্গল..
এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, 'আকাশপথে বৃহত্তর কলকাতা, মানে বারাসত থেকে সোনারপুরে কংক্রিটের জঙ্গল তৈরি হয়েছে। কিন্তু বৃক্ষরোপন হয়নি। এক তৃতীয়াংশে বৃক্ষরোপণের নিয়ম রয়েছে। কিন্তু সেটা করা হয়নি। পরিবর্তনের সরকার পরিবেশের দিকে খেয়াল রাখবে।'

তাঁর আরও বক্তব্য, 'আমরা আরও বেশি যত্নবান হব। হাসপাতাল, কর্মসংস্থান, বিনিয়োগ, চাকরির পাশাপাশি পরিবেশ রক্ষা, অরণ্য রক্ষার কাজ করে যেতে হবে।'

পাশাপাশি আজ স্বচ্ছ অ্যাপের কথাও তুললেন শুভেন্দু। তিনি এই অ্যাপের মাধ্যমে কোনও নাগরিক ছবি তুলে পাঠালে সেই নোংরা দ্রুত তুলে ফেলা হবে। এভাবেই স্বচ্ছ রাখা হবে বাংলাকে। 

সেই সঙ্গে তিনি স্কুলে ইকো ক্লাব তৈরি করার বিষয়ে জোর দিলেন। যেই সব স্কুল এই কাজ করবে, তাদের আর্থিক সাহায্য করা হবে বলেও জানালেন।  

Advertisement

 

POST A COMMENT
Advertisement