Suvendu Adhikari Abhishek Banerjee: পুলিশকে অভিষেকের ওয়ার্নিং, পাল্টা শুভেন্দুর 'সোডিয়াম-পটাশিয়াম গণ্ডগোল', 'এঁচোড়ে পাকা'

রাজ্য পুলিশকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ২৪ ঘণ্টার মধ্যে অভিষেককে পাল্টা আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকালে বললেন, 'সোডিয়াম পটাশিয়ামের গন্ডোগোল, বিকেলে ডাকলেন এঁচোড়ে পাকা।'

Advertisement
পুলিশকে অভিষেকের ওয়ার্নিং, পাল্টা শুভেন্দুর 'সোডিয়াম-পটাশিয়াম গণ্ডগোল', 'এঁচোড়ে পাকা'
হাইলাইটস
  • পুলিশকে অভিষেকের ওয়ার্নিং
  • পাল্টা শুভেন্দুর 'সোডিয়াম-পটাশিয়াম গণ্ডগোল'
  • 'এঁচোড়ে পাকা' কটাক্ষ

রাজ্য পুলিশকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় এলে পুলিশের কয়েকজন কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার ২৪ ঘণ্টার মধ্যে অভিষেককে পাল্টা আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সকালে প্রথমে জনতার দরবারে তিনি বলেন, 'ওঁর সোডিয়াম-পটাশিয়ামে গণ্ডগোল হয়েছে।' আর বিকেলে বারুইপুরের জনসভা থেকে অভিষেককে 'এঁচোড়ে পাকা' বলে উল্লেখ করলেন।

অভিষেক কী বলেছিলেন?
অভিষেকের দাবি, BJP নেতাদের সন্তুষ্ট করতে গিয়ে রাজ্য পুলিশ কর্তাদের একাংশ তৃণমূল কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, ‘শুভেন্দুর অঙ্গুলি হেলনে যাঁরা কাজ করছেন, তাঁদের চিহ্নিত করে রাখা হচ্ছে। আমাদের সরকার এলে তাঁরা বাঁচবেন না।’ কারও পায়ে পড়লেও তাঁদের রেয়াত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা তৃণমূলের সাংসদ। 

পাল্টা দিলেন শুভেন্দু 
ব্যঙ্গের সুরে মুখ্যমন্ত্রী বলেন, 'মনে হয়, তাঁর যে চ্যালা ক্যামাক স্ট্রিটের হয়ে টাকা তুলতেন, তিনি সব বলে দিয়েছেন। হয়তো অভিষেক তাঁদের সঙ্গে ফেসটাইমে যোগাযোগ রাখেন।' এর পরেই কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘মনে হয় সোডিয়াম-পটাশিয়ামে গণ্ডগোল হয়েছে। নিউ ইয়র্কে যেতে চাইছেন, যান। আমরা NOC দিয়ে দেব।’ 

আবার এদিন বিকেলে বারুইপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, 'দক্ষিণ ২৪ পরগনার মানুষ আজকে প্রকৃত স্বাধীনতা পালন করছেন। বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং সর্বোপরি রাজনৈতিক স্বাধীনতা। হেরে যাওযার সঙ্গে সঙ্গে মাত্র ৯০ দিনের মধ্যে একটা পার্টির পঞ্চত্ব প্রাপ্তি হয়েছে। আর এই যে এঁচোড়ে পাকা ভাইপো, ২০১১ সালের পরে এসেছে, ভোটের আগে ফলতাতে বলেছিল জাহাঙ্গির ইলেকট্রিক চুল্লি চেয়েছে তাই সংসদ ফান্ড থেকে বানিয়ে দেওয়া হল। কারণ ৪ তারিখের পর BJP-র অনেকে হার্ট অ্যাটাক করে মারা যাবে, তাঁদের এই ইলেকট্রিক চুল্লিতে পোড়ানো হবে। ভাইপো বলেছিল, ডিজে বাজাবে অমিত শাহ যেন কলকাতায় থাকেন। আরে ভাইপো, গোটা জেলায় জমিদারি করেছো, সব গণতান্ত্রিক কাঠামো ভেঙে দিয়েছো, পঞ্চায়েত ভোট করতে দেওয়া হয়নি। ৬ মাস কোথায় আপনি, ৭ লক্ষ ভোটে জেতা সাংসদ? তোমার দেখা নাই রে।'

Advertisement

এরপরই শুভেন্দু বলেন, 'আপনাদের মনে প্রশ্ন আছে, বড় চোরটা কবে যাবে। সময়টা একটু দেখে সব ঠিকঠাক করে করতে হয়। বড় চোর যাবে চিন্তার কোনও কারণ নেই। লাস্ট ডুয়েট যাঁর সঙ্গে গেয়েছিলেন, তিনি তো চলে গিয়েছেন ইতিমধ্যেই।' 

 

POST A COMMENT
Advertisement