Kaushiki Amavasya: তারাপীঠে গর্ভগৃহে প্রবেশ নিষেধ, তা হলে কোশিকী অমাবস্যায় পুজো কোথায় দেবেন? জানাল মন্দির কমিটি

প্রতি বছরই গর্ভগৃহে ঢুকে বিগ্রহ দর্শনের সুযোগ থাকে। কিন্তু এই বছর থেকে সেই নিয়মে বদল আনা হয়েছে। এই বছর থেকে কৌশিকী অমাবস্যায় গর্ভগৃহে কারোর প্রবেশ নয়। তাহলে কোথায়, কীভাবে পুজো দেবেন ভক্তরা?

Advertisement
তারাপীঠে গর্ভগৃহে প্রবেশ নিষেধ, তা হলে কোশিকী অমাবস্যায় পুজো কোথায় দেবেন? জানাল মন্দির কমিটিতারাপীঠ মন্দিরে কৌশিকী অমাবস্যার নিয়ম
হাইলাইটস
  • কৌশিকী অমাবস্যা ঘিরে প্রতি বছরই তারাপীঠে ভক্তদের ভিড় হয় দেখার মতো।

কৌশিকী অমাবস্যা ঘিরে প্রতি বছরই তারাপীঠে ভক্তদের ভিড় হয় দেখার মতো। দূর-দূরান্ত থেকে মানুষ এই সময়টায় তারাপীঠে ভিড় জমান। এই বছর বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কৌশিকী অমাবস্যাকে এক আলাদা মাত্রা দিয়েছে। ৫ কোটি টাকার ফান্ড দেওয়া হয়েছে তারাপীঠ মন্দিরকে। প্রতি বছরই গর্ভগৃহে ঢুকে বিগ্রহ দর্শনের সুযোগ থাকে। কিন্তু এই বছর থেকে সেই নিয়মে বদল আনা হয়েছে। এই বছর থেকে কৌশিকী অমাবস্যায় গর্ভগৃহে কারোর প্রবেশ নয়। তাহলে কোথায়, কীভাবে পুজো দেবেন ভক্তরা? কৌশিকী অমাবস্যা নিয়ে bangla.aajtak.in-এর সঙ্গে কথা বললেন তারাপীঠ মন্দির কমিটির সেক্রেটারি পুলক চট্টোপাধ্যায়। 

মন্দিরে থাকছে তিনটে লাইন
ভক্তদের ভিড় এবং বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে গর্ভগৃহে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। মন্ত্রী, বিধায়ক, সাংসদ, আমলা কিংবা ভিআইপিদের জন্য সেই নিয়মের কোনও নড়চড় হবে না, জানিয়েছেন মন্দির কমিটির সেক্রেটারি। তিনি জানান, কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে যে নিয়মগুলো হয়েছে, সেগুলো হল মন্দিরে ওইদিন দুটো লাইন থাকছে, একটা হল জেনারেল লাইন আর দ্বিতীয়টা হল ভিআইপি লাইন আর একটা লাইন থাকএই প্রোটোকল লাইন। পুলক চট্টোপাধ্যায় জানান, তিনটে লাইনই একটা দিকেই আসবে। কিন্তু গর্ভমন্দিরের ভেতরে তিনটে লাইনের কেউই ভেতরে ঢুকতে পারবে না। আমলা, মন্ত্রী যেই হোক না কেন, গর্ভমন্দিরে ঢোকা বারণ। 

অমাবস্যা কখন শুরু?
সেক্রেটারি জানিয়েছেন, এই বছর অমাবস্যা লাগছে ১০ সেপ্টেম্বর সকাল ১০টা ১১ মিনিটে আর ছাড়ছে ১১ সেপ্টেম্বর অমাবস্যা সকাল ৮টা ৪৫ মিনিটে। কিন্তু তা সত্ত্বেও মন্দির কমিটির এই নিয়ম বহাল থাকবে  ১১ সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটা পর্যন্ত। অর্থাৎ পরের দিন পর্যন্ত গর্ভগৃহে ঢোকা নিষেধ। তবে সেক্রেটারি জানান, তারপর যদি পরিবেশ পরিস্থিতি হালকা হয়, ভিড় কমে, তাহলে গর্ভগৃহে ভক্তদের ঢোকানো যেতে পারে। সেটা এখনই বলা সম্ভব নয়। ভিআইপি টিকিট প্রসঙ্গে মন্দিরের সেক্রেটারি জানান, এখন অনলাইনের ব্যবস্থা করা হয়েছে, যদি কেউ চায় ভিআইপি টিকিট অনলাইনে কাটবেন, কাটতে পারেন, তবে সেই টিকিট মন্দিরের কাউন্টারে এসে দেখিয়ে টিকিট নিতে হবে, তবেই সে ভিআইপি লাইনে এন্ট্রি পাবে। ভিআইপি লাইনের জন্য মাথাপিছু ৫০০ টাকা ধার্য করা হয়েছে (তবে এই লাইন গর্ভগৃহে প্রবেশের জন্য নয়)। সাধারণ লাইনে কোনও টাকা লাগবে না। 

Advertisement

গর্ভগৃহে কারোর প্রবেশ নয়
শুধু ভক্ত অথবা নেতা-মন্ত্রী-আমলারাই নয়, সেই সঙ্গে গর্ভ মন্দিরে কোনও সেবায়তও ঢুকছে না বলে জানান সেক্রেটারি। তবে এই নিয়ম শুধুমাত্র কৌশিকী অমাবস্যার জন্য। এদিন সুরক্ষা ব্যবস্থাও থাকবে আঁটোসাঁটো। পুলক চট্টোপাধ্যায় জানিয়েছেন, কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে মন্দিরের নিরাপত্তার জন্য তাঁদের যে মন্দিরের নিরাপত্তা রক্ষী আছে তাঁরা দেখভাল করবেন এবং তার সঙ্গে পুলিশ-প্রশাসন রয়েছে। মন্দিরের নিরাপত্তার সঙ্গেও থাকবে পুলিশ, তারাও  সাহায্য করবে। 

ভক্তরা কোথায় পুজো দেবেন?
কোথায় পুজো দেবেন তাহলে ভক্তরা? মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, গর্ভগৃহের বাইরে যে বারান্দা রয়েছে, সেখান থেকে পুণ্যার্থীরা বিগ্রহ দর্শন করতে পারবেন ও পুজো দিতে পারবেন। গর্ভগৃহের এই নিয়ম শুধুমাত্র কৌশিকী অমাবস্যার জন্য, কারণ তারাপীঠে যে ধরনের ভিড় হয় তার থেকে রেকর্ড ভিড় হয় কৌশিকী অমাবস্যার দিন। পুলক চট্টোপাধ্যায় এও জানান, রাজ্য সরকার ও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি আলাদা মাত্রা দিয়েছেন এই কৌশিকী অমাবস্যাকে এবং ৫ কোটি টাকার আলাদা ফান্ডও দিয়েছেন। যে টাকা দিয়ে পুরো মন্দির সাজিয়ে তোলা হবে আলোয়। বিভিন্ন জায়গায় প্যান্ডেল তৈরি করা হবে, যাতে ভক্তরা হোটেলে ঘর না পেলে এখানে রাত কাটাতে পারেন। তার সঙ্গে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টি, এই আকর্ষণগুলো হওয়ার জন্য মন্দির কর্তৃপক্ষ ও প্রশাসন মনে করছে অন্যান্য বছরের তুলনায় এ বছর ভক্তের সংখ্যা দ্বিগুণের বেশি হবে। সেই কারণে এই ধরনের কড়া ব্যবস্থা। 

POST A COMMENT
Advertisement