'ভেরিফিকেশন ছাড়া বর্ডার ক্রস করানো যায় না', হাকিমপুর চেকপোস্ট নিয়ে বলল বাংলাদেশ উপ-হাইকমিশন

বিষয়টিতে কলকাতার বাংলাদেশ উপ ডেপুটি হাইকমিশনের এক শীর্ষ আধিকারিক বললেন, 'কাউকে তো ভেরিফিকেশন ছাড়া বর্ডার ক্রস করানো যায় না। এদের লিস্ট করে সিটিজেনশিপ ভেরিফিকেশন করে পাঠানো হবে। যদি কোনও বাংলাদেশি অবৈধভাবে যদি থেকে থাকে, প্রমাণ হলে তাঁকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোনও সমস্যা নেই।

Advertisement
'ভেরিফিকেশন ছাড়া বর্ডার ক্রস করানো যায় না', হাকিমপুর চেকপোস্ট নিয়ে বলল বাংলাদেশ উপ-হাইকমিশন
হাইলাইটস
  • দেশের বিভিন্ন রাজ্যের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা বেড়ে চলেছে বলে দাবি করা হয়েছে।
  • এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও জোরদার করছে।

দেশের বিভিন্ন রাজ্যের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা বেড়ে চলেছে বলে দাবি করা হয়েছে। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও জোরদার করছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই লালকেল্লা থেকে দেশের পরিবর্তিত জনসংখ্যা বিন্যাস (ডেমোগ্রাফি) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এবার কেন্দ্রের পক্ষ থেকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ আরও সক্রিয়ভাবে নেওয়া হচ্ছে বলে খবর।

এদিকে, ‘অবৈধ বাংলাদেশি’ ইস্যুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  দাবি করেছেন, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপয়েন্টে বিপুল সংখ্যক অনুপ্রবেশকারী জড়ো হয়েছেন। তাঁর দাবি, তাঁদের দ্রুত বাংলাদেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করা উচিত। তিনি আরও বলেন, 'জনগণের টাকায় তাঁদের ভরণপোষণ করা যাবে না।' একইসঙ্গে তিনি জানান, আইন আগে থেকেই রয়েছে, তবে রাজনৈতিক কারণে তা পুরোপুরি প্রয়োগ করা হয়নি। এখন ভোটব্যাংকের রাজনীতি না করে আইন কার্যকর করার সময় এসেছে।

বিষয়টিতে কলকাতার বাংলাদেশ উপ ডেপুটি হাইকমিশনের এক শীর্ষ আধিকারিক বললেন, 'কাউকে তো ভেরিফিকেশন ছাড়া বর্ডার ক্রস করানো যায় না। এদের লিস্ট করে সিটিজেনশিপ ভেরিফিকেশন করে পাঠানো হবে। যদি কোনও বাংলাদেশি অবৈধভাবে যদি থেকে থাকে, প্রমাণ হলে তাঁকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোনও সমস্যা নেই। এটা রুটিন জিনিস। আমাদের পাঠালে আমরা বাংলাদেশে ভেরিফিকেশনের জন্য পাঠাই। মাঝেমধ্যে একটু সমস্যা হয়, আমাদের কাছেই কাগজপত্র থাকে না। তখন সমস্যা হয়। আমরা সবসময় চেষ্টা করি, সমস্যা সমাধানের। দিল্লি থেকে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। যাতে কোনও বাংলাদেশিকে সমস্যায় না পড়তে না হয়।'

POST A COMMENT
Advertisement