অনুব্রত, কাজল শেখ ও চন্দ্রনাথের নিরাপত্তা রাতারাতি তোলা হল, এবার মাত্র একজন বডিগার্ড

বীরভূমের তিন প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, কাজল শেখ এবং চন্দ্রনাথ সিংহের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের কাটছাঁট করল রাজ্য প্রশাসন। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকেই তাঁদের নিরাপত্তা কাঠামোয় পরিবর্তন কার্যকর করা হয়েছে। পাইলট, স্কর্ট এবং হাউস গার্ড, সবই প্রত্যাহার করা হয়েছে।

Advertisement
অনুব্রত, কাজল শেখ ও চন্দ্রনাথের নিরাপত্তা রাতারাতি তোলা হল, এবার মাত্র একজন বডিগার্ডফাইল ছবি
হাইলাইটস
  • বীরভূমের তিন প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, কাজল শেখ এবং চন্দ্রনাথ সিংহের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের কাটছাঁট করল রাজ্য প্রশাসন।
  • জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকেই তাঁদের নিরাপত্তা কাঠামোয় পরিবর্তন কার্যকর করা হয়েছে।

বীরভূমের তিন প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, কাজল শেখ এবং চন্দ্রনাথ সিংহের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের কাটছাঁট করল রাজ্য প্রশাসন। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকেই তাঁদের নিরাপত্তা কাঠামোয় পরিবর্তন কার্যকর করা হয়েছে। পাইলট, স্কর্ট এবং হাউস গার্ড, সবই প্রত্যাহার করা হয়েছে।

তৃণমূলের বীরভূম কোর কমিটির আহ্বায়ক হিসেবে অনুব্রত মণ্ডলকে আগে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হতো। তাঁর বাসভবনে হাউস গার্ডও মোতায়েন ছিল। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে তাঁর নিরাপত্তায় থাকবেন মাত্র একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী। পাশাপাশি পাইলট ও স্কর্ট সুবিধাও তুলে নেওয়া হয়েছে।

একইভাবে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নিরাপত্তাতেও বড় রদবদল করা হয়েছে। আগে তাঁর জন্য পাইলট, স্কর্ট এবং হাউস গার্ডের ব্যবস্থা থাকলেও এখন সেগুলি প্রত্যাহার করা হয়েছে। নতুন ব্যবস্থায় তাঁর নিরাপত্তায় থাকবেন দু’জন সশস্ত্র রক্ষী।

প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিংহের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। মন্ত্রী থাকাকালীন সময়ে তাঁর জন্য অতিরিক্ত নিরাপত্তা ও হাউস গার্ডের ব্যবস্থা ছিল। তবে নতুন নির্দেশে বিধায়ক হিসেবে তাঁর নিরাপত্তা কমিয়ে দু’জন সশস্ত্র নিরাপত্তারক্ষীতে সীমাবদ্ধ করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মঙ্গলবার রাতেই সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর বিভিন্ন নেতা-নেত্রীর নিরাপত্তা পুনর্মূল্যায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। সেই ধারাবাহিকতাতেই বীরভূমের এই তিন নেতার নিরাপত্তা কমানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

 

POST A COMMENT
Advertisement