Weather Update: দাবদাহের মধ্যেই আবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে? জানাল হাওয়া অফিস

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং আগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি। আপাতত আগামী দু’দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

Advertisement
দাবদাহের মধ্যেই আবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে? জানাল হাওয়া অফিসফাইল ছবি
হাইলাইটস
  • শুরুতেই গরমের দাপট! ক্রমেই চড়বে পারদ, বাড়বে অস্বস্তিও, এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
  • ইতিমধ্যেই কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি, আর আগামী কয়েক দিনে তা আরও বাড়ার ইঙ্গিত মিলছে।

শুরুতেই গরমের দাপট! ক্রমেই চড়বে পারদ, বাড়বে অস্বস্তিও, এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি, আর আগামী কয়েক দিনে তা আরও বাড়ার ইঙ্গিত মিলছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শুষ্ক আবহাওয়ার জেরে গরমের সঙ্গে অস্বস্তিও বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে। একই প্রবণতা দেখা যাবে উত্তরবঙ্গেও। আগামী কয়েক দিনে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এই সময় কলকাতা-সহ হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম, এই ৮ জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা জারি হয়েছে। শনিবারের মধ্যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে অনুমান। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং আগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি। আপাতত আগামী দু’দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

তবে রবিবার থেকে আবহাওয়ার বদল ঘটতে পারে। ঝড়-বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। রবিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গেও আপাতত শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও তাপমাত্রা বাড়বে। তবে রবিবার থেকে বুধবারের মধ্যে সেখানে আবারও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
 

POST A COMMENT
Advertisement