সব্যসাচীর 'গার্লফ্রেন্ড' টিনা হঠাত্‍ বেপাত্তা, স্বামীর সঙ্গে পালালেন? খুঁজছে পুলিশ

নদিয়ার তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহাকে ঘিরে চাঞ্চল্য ক্রমশ বাড়ছে। তাঁর বাড়িতে পুলিশি তল্লাশিতে প্রায় ৩ কেজি সোনার গয়না উদ্ধারের পর থেকেই তিনি ও তাঁর স্বামী কার্যত নিখোঁজ। ফলে প্রশ্ন উঠছে, পুলিশি অভিযানের আগাম খবর পেয়েই কি গা ঢাকা দিয়েছেন এই দম্পতি?

Advertisement
সব্যসাচীর 'গার্লফ্রেন্ড' টিনা হঠাত্‍ বেপাত্তা, স্বামীর সঙ্গে পালালেন? খুঁজছে পুলিশসব্যসাচী দত্ত ও স্বামীর সঙ্গে টিনা ভৌমিক।-সংগৃহীত ছবি
হাইলাইটস
  • নদিয়ার তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহাকে ঘিরে চাঞ্চল্য ক্রমশ বাড়ছে।
  • তাঁর বাড়িতে পুলিশি তল্লাশিতে প্রায় ৩ কেজি সোনার গয়না উদ্ধারের পর থেকেই তিনি ও তাঁর স্বামী কার্যত নিখোঁজ।

নদিয়ার তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহাকে ঘিরে চাঞ্চল্য ক্রমশ বাড়ছে। তাঁর বাড়িতে পুলিশি তল্লাশিতে প্রায় ৩ কেজি সোনার গয়না উদ্ধারের পর থেকেই তিনি ও তাঁর স্বামী কার্যত নিখোঁজ। ফলে প্রশ্ন উঠছে, পুলিশি অভিযানের আগাম খবর পেয়েই কি গা ঢাকা দিয়েছেন এই দম্পতি?

সোমবার রাতে গ্রেফতার হওয়া তৃণমূলের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে টিনা ভৌমিক সাহার বাড়িতে তল্লাশি চালায় তদন্তকারী দল। রাতভর অভিযানের পর উদ্ধার হয় বিপুল পরিমাণ সোনার গয়না। তদন্তকারীদের প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকারও বেশি।

তবে এই বিপুল পরিমাণ সোনা কার, কীভাবে টিনার বাড়িতে এল এবং এর সঙ্গে সব্যসাচী দত্তের কোনও যোগ রয়েছে কি না, তা নিয়েই এখন তদন্তকারীদের মূল নজর। কারণ, সব্যসাচীর সঙ্গে টিনার দীর্ঘদিনের পরিচিতি ছিল বলে জানা গিয়েছে। সেই সূত্রেই কি তাঁর কাছে এই সোনা রাখা হয়েছিল? উঠছে একাধিক প্রশ্ন।

তল্লাশির সময় বাড়িতে ছিলেন না টিনা ভৌমিক বা তাঁর স্বামী। এরপরও তাঁদের আর দেখা যায়নি। পরিবারের সদস্যদের দাবি, তাঁরা কাজে বেরিয়েছিলেন। টিনার বৃদ্ধা শাশুড়ি জানিয়েছেন, ছেলে ও বউমা একসঙ্গেই বাড়ি থেকে বেরিয়েছিলেন, তবে এরপর তাঁদের সঙ্গে আর যোগাযোগ হয়নি।

প্রতিবেশীদের বক্তব্য, নিজেদের গাড়িতে করেই ওই দম্পতিকে বাড়ি থেকে বেরোতে দেখা গিয়েছিল। তারপর থেকেই তাঁদের আর খোঁজ মেলেনি। ফলে জল্পনা তৈরি হয়েছে, সম্ভাব্য গ্রেফতারির আশঙ্কাতেই কি তাঁরা আত্মগোপন করেছেন?

পুলিশ সূত্রে খবর, বুধবার টিনা ভৌমিক ও তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তাঁরা হাজির হন কি না, সেদিকেই নজর তদন্তকারীদের।

উল্লেখ্য, কয়েক দিন আগেই গ্রেফতার হয়েছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। তদন্তকারীদের দাবি, তোলাবাজি ও বেআইনি আর্থিক লেনদেনের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে বিপুল পরিমাণ সোনা কেনা হয়েছিল। সেই সূত্র ধরেই তদন্ত এগোতে গিয়ে টিনা ভৌমিকের বাড়িতে হানা দেওয়া হয়।

Advertisement

তবে উদ্ধার হওয়া সোনার মালিকানা অস্বীকার করেছেন সব্যসাচী দত্ত। এমনকি এই সংক্রান্ত সিজার লিস্টেও তিনি সই করেননি বলে জানা গিয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, গত কয়েক বছরে এলাকায় টিনা ভৌমিকের রাজনৈতিক প্রভাব ও প্রতিপত্তি উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। সব্যসাচী দত্তের সঙ্গে তাঁর সম্পর্ক কতটা ঘনিষ্ঠ ছিল এবং উদ্ধার হওয়া সোনার সঙ্গে সেই সম্পর্কের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

৩ কেজি সোনা উদ্ধারের এই ঘটনায় রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এখন সবার নজর, টিনা ভৌমিক ও তাঁর স্বামী কবে সামনে আসেন এবং তদন্তে কী নতুন তথ্য উঠে আসে।

 

POST A COMMENT
Advertisement