জমি দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেপাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের অর্ন্তগত খড়দহ রুইয়ায় ৫৬নং বাস স্ট্যান্ড এলাকার স্থানীয় এক বাসিন্দার জমি দখল করে গড়ে উঠেছিল তৃণমূল কংগ্রেসের কার্যালয়। রাজ্যে সরকার বদলের পর এবার নিজেদের পৈতৃক জমি, বাড়ি পুনরুদ্ধার করলেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের চক কাঁঠালিয়া আমবাগানের চৌধুরী পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, ২০০৪ সালে ওই জমি কিনে সেখানে দোকান তৈরি করে চালাতেন স্থানীয় বাসিন্দা দিলীপ চৌধুরী। ২০১২ সালে ক্যান্সারে আক্রান্ত হন দিলীপ। দোকান চালাতে পারতেন না। আর সেই সুযোগে স্থানীয় তৃণমূল নেতারা ওই দোকানেই অস্থায়ীভাবে দলের কাজকর্ম চালাতে থাকে। অভিযোগ, ২০১৪ সালের দিলীপ চৌধুরীর মৃত্যুর পর পুরোপুরি ভাবে ওই দোকানটি নিজেদের দখলে নিয়ে আসে তৃণমূল। ২০১৮ সালে ওই দোকানের উপরে নতুন করে দ্বিতল ভবন করা হয় বলে অভিযোগ।
কিন্তু বারবার স্থানীয় পঞ্চায়েত, পুলিশ প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি বলে জানান পরিবারের লোকেরা। এরপর শুক্রবার ৭ অগাস্ট দুপুরে ওই তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে জমায়েত হন স্থানীয়রা। তাঁদের সহযোগিতায় তালা ভেঙে ভিতরে ঢোকেন চৌধুরী পরিবারের সদস্যরা। এরপর কার্যালয়ের ভিতরে থাকা দলের যাবতীয় জিনিসপত্র, নথি ইত্যাদি বাইরে করে দিয়ে নিজেরা নিজেদের জায়গায় তালা লাগিয়ে দেন। এই বিষয়ে বলতে গিয়ে জমির মালিক প্রয়াত দিলীপ চৌধুরীর স্ত্রী বাসন্তী চৌধুরী ও তাঁর পুত্র দ্বীপ চৌধুরী সংবাদমাধ্যমকে বিস্তারিত জানান। অন্যদিকে আগের তৃণমূল সরকারের এই কার্যকলাপ নিয়ে মুখ খোলেন বিজেপি মণ্ডল-৩ সভাপতি কৃষাণু সান্যাল।
রিপোর্টারঃ দীপক দেবনাথ