প্রিয়রঞ্জন-সোমেনের মতোই ডাকসাইটে, রাজ্যের একদা সর্বকনিষ্ঠ মন্ত্রী

দীপাবলির দিন অন্ধকার নেমে এল বাংলার রাজনীতিতে। বঙ্গ রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্রদের অন্যতম ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। ৭৫ বছর বয়সে বৃহস্পতিবার দীপাবলির দিন শেষ নিশ্বাস ত্যাগ করলেন তৃণমূলের রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। Subrata Mukherjee Death|

Advertisement
প্রিয়রঞ্জন-সোমেনের মতোই ডাকসাইটে, রাজ্যের একদা সর্বকনিষ্ঠ মন্ত্রীপ্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। ফাইল ছবি। ফেসবুকের সৌজন্যে।
হাইলাইটস
  • দীপাবলির দিন অন্ধকার নেমে এল বাংলার রাজনীতিতে
  • দীপাবলির দিন শেষ নিশ্বাস ত্যাগ করলেন তৃণমূলের রাজ্যের মন্ত্রী
  • বাংলার অন্যতম রাজনীতির মুখ ছিলেন সুব্রত

দীপাবলির দিন অন্ধকার নেমে এল বাংলার রাজনীতিতে। বঙ্গ রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্রদের অন্যতম ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। ৭৫ বছর বয়সে বৃহস্পতিবার দীপাবলির দিন শেষ নিশ্বাস ত্যাগ করলেন তৃণমূলের রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।


৭০-র দশকে রাজ্য রাজনীতিতে তিনি অন্যতম মুখ ছিলেন। অবশ্য রাজ্য রাজনীতিতে ঢোকার আগে ছাত্র রাজনীতির অন্যতম মুখ ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। কলেজ থেকেই তিনি ছিলেন অন্যতম বর্ণময় চরিত্র। 

১৯৪৬ সালের ১৪ জুন বজবজ জন্মগ্রহণ করেছিলেন সুব্রত মুখোপাধ্যায়। মফস্সলের ছেলে হলেও সুব্রতর কলকাতায় এসেছিলেন কলেজ ছাত্র থাকাকালীন। মধ্যকলকাতার বঙ্গবাসী কলেজে পড়ার সময় কংগ্রেসের ফ্ল্যাগ হাতে ধরেছিলেন সুব্রত। ছাত্র সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তখন থেকেই। সেই ছাত্র রাজনীতি থেকেই কংগ্রেসের প্রয়াত নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির সঙ্গে আলাপ হয়েছিল তাঁর।

রাজনীতির ময়দানে সুব্রত। ফাইল ছবি। সৌজন্য- ইন্ডিয়া টুডে ও ইন্ডিয়া কন্টেন্ট
সৌজন্য- ইন্ডিয়া টুডে ও ইন্ডিয়া কন্টেন্ট

৭০-র দশকের রাজনীতির প্রিয়রঞ্জন ও সুব্রত জুটি হয়ে উঠেছিলেন বাংলার ছাত্র রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম। সুব্রত মুখোপাধ্যায় শুধু বাংলা রাজনীতিই নয়, ইন্দিরা গাঁধীর সঙ্গেও পরিচয় ছিল সুব্রত মুখোপাধ্যায়ের। তবে সেভাবে দিল্লির রাজনীতিতে যেতে চাননি সুব্রত মুখোপাধ্যায়।

প্রিয়রঞ্জন দাশমুন্সির পাশে থাকতে থাকতে শোনা গিয়েছিল এক সময় ইন্দিরা গাঁধীরও কাছের মানুষ হয়ে উঠেছিলেন সুব্রত মুখোপাধ্যায়। ১৯৭১ সালে মাত্র ২৬ বছর বয়সে বালিগঞ্জ থেকে প্রথমবার ভোটে দাঁড়িয়েই জয় পেয়েছিলেন সুব্রত। একই সঙ্গে ছাত্র সংগঠনের পরিষদের সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন সুব্রত। মাস্টার ডিগ্রি পাশ করেছিলেন বিজ্ঞানে M.Sc আর্কিওলজি নিয়ে।


বাংলার অন্যতম সিদ্ধার্থশঙ্কর রায়ের মন্ত্রীসভায় ১৯৭২ সালেও বালিগঞ্জ থেকে জিতে মন্ত্রিসভার সদস্য হন সুব্রত। মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। বঙ্গ রাজনীতিতে সব থেকে ছোট বয়সে সর্বকনিষ্ঠ মন্ত্রী একমাত্র সুব্রত মুখোপাধ্যায়।

সৌজন্য- ইন্ডিয়া টুডে ও ইন্ডিয়া কন্টেন্ট
সৌজন্য- ইন্ডিয়া টুডে ও ইন্ডিয়া কন্টেন্ট


প্রথমবার সুব্রত মুখোপাধ্যায় ভোটে হেরেছিলেন ১৯৭৭ সালে। ১৯৮২ সালের বিধানসভা ভোটে আসন বদল করেছিলেন। বালিগঞ্জ থেকে না দাঁড়িয়ে তিনি দাঁড়িয়েছিলেন উত্তর কলকাতার জোড়াবাগানে। সেখান থেকে হ্যাটট্রিক করেন জয়ের। তারপর নিজের কলেজ পাড়া চৌরঙ্গী বিধানসভায় দাড়িয়েছিলেন তিনি।

Advertisement


তবে ২০০০ সালে সুব্রত মুখোপাধ্যায়ের রাজনীতিতে বড় বদল ঘটান। সে বছর কংগ্রেস ছেড়ে সুব্রত যোগ দেন তৃণমূলে TMC-তে। সেই বছর থেকে পুরভোটে অন্যতম একটা জয় পেয়েছিলেন সুব্রত। পুরভোট কংগ্রেসের বিধায়ক পদ থেকে না সরেই কলকাতা পুরসভার ৮৭ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের জিতে কলকাতার মেয়র হন সুব্রত। শুধু তাই নয় মেয়র হিসাবে সুব্রত মুখোপাধ্যায়ের কাজের প্রশংসা এখনও অনেকেই করেন। মেয়র সাহেব হিসাবে তিনি অন্যতম একজন পরিচিত বঙ্গ রাজনীতিতে।


মেয়র পদে থাকতে থাকতেই ২০০১ সালে ফের একবার চৌরঙ্গী বিধানসভা থেকে বিধায়ক হন সুব্রত। ২০০৪ সালে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় কলকাতার উত্তর-পশ্চিমে দাঁড়ান তিনি। মমতা বন্দোপাধ্যায় তাঁকে সেই জায়গা দিয়েছিলেন।

সৌজন্য- ইন্ডিয়া টুডে ও ইন্ডিয়া কন্টেন্ট
মমতার সঙ্গে সুব্রত। ফাইল ছবি। সৌজন্য- ইন্ডিয়া টুডে ও ইন্ডিয়া কন্টেন্ট

তবে মাঝে একটি বিতর্ক তাঁরা করেছিল তাঁকে। ২০০৫ সালে মমতার সঙ্গে বিরোধের জেরে তৃণমূল ছেড়ে পৃথক মঞ্চ গড়েন। সেখানেই নিজের জায়গা ঠিক রেখেছিলেন সুব্রত। সেখান থেকে জয় পান তিনি।

২০০৬ সালে কংগ্রেস প্রার্থী ছিলেন সুব্রত। সে বছরও হারের মুখ দেখতে হয় তাঁকে। ২০০৮ সালে ফের একবার মমতার  সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। ২০০৯ সালে ফের একবার ভোটে দাঁড়ান TMC-Congress জোটের হয়ে।

২০১০ সালে ফের একবার পুরভোট নিয়ে যখন ফুটছে বাংলা। তখনই ফের একবার পালা বদল ঘটে। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন সুব্রত। ২০১১ সালে ফের বালিগঞ্জের বিধায়ক। মমতার মন্ত্রী সভায় ফের জায়গা করে নিয়েছিলেন সুব্রত।

মমতার সঙ্গে সুব্রত। ফাইল ছবি। সৌজন্য- ফেসবুক।
মমতার সঙ্গে সুব্রত। ফাইল ছবি। সৌজন্য- ফেসবুক।

সুব্রত মুখোপাধ্যায় শুধুমাত্র রাজনীতি নয় বিভিন্ন কালচারাল অনুষ্ঠানেও দেখা যেত এই বালিগঞ্জের বিধায়ককে। ২০২১ নির্বাচনেও বেশ বড় ব্যবধানে জয় পেয়ে মন্ত্রী হলেন তিনি। তবে রাজনীতির অংশ ছাড়াও বিভিন্ন ধরনের বিতর্কে জড়িয়েছিলেন সুব্রত। নারদা কাণ্ডে নাম ছিল তাঁর। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল টাকা নেওয়ার।


তবে বৃহস্পতিবার শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রয়াত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। ৭৫ বছর বয়সে জীবনাবসান। এসএসকেএম-এই বেশ কয়েকদিন ধরে ভর্তি ছিলেন সুব্রত। বসানো হয়েছিল স্টেন্টও। আগামিকাল হাসপাতাল থেকে ছুটি হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগে দীপাবলির রাতেই সব শেষ। ম্যাসিভ হার্ট অ্যাটাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুব্রত মুখোপাধ্যায়।

POST A COMMENT
Advertisement