Today Rain Alert: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি কমলা সতর্কতা, আর কতদিন বৃষ্টি চলবে?

Weather Forecast: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ ঝড়-বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি উত্তরের একাধিক জেলাতেও বৃষ্টির অ্যালার্ট জারি করে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে।

Advertisement
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি কমলা সতর্কতা, আর কতদিন বৃষ্টি চলবে?
হাইলাইটস
  • গত কয়েকদিন ধরে রাজ্যজুড়েই চলছে বিক্ষিপ্ত বৃষ্টি।
  • অবশেষে স্বস্তির বার্তা রয়েছে। এই সপ্তাহে লাগাম দেওয়া যাবে বর্ষার।
  • দক্ষিণবঙ্গে একাধিক জেলার জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।

টানা বৃষ্টি চলছে বাংলা জুড়ে। শুধু কলকাতা বা দক্ষিণবঙ্গ নয়, গত কয়েকদিন ধরে রাজ্যজুড়েই চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে অবশেষে স্বস্তির বার্তা রয়েছে। এই সপ্তাহে লাগাম দেওয়া যাবে বর্ষার। তবে তার আগে জেনে নেওয়া যাক, আজ কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে?

কলকাতায় আজ বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। 

গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।

দক্ষিণবঙ্গে জারি কমলা সতর্কতা

আবহাওয়ার পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে।ছাড়াও বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া ও উত্তর ২৪ পরগনার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির (৭-১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সতর্কতা।

উত্তরবঙ্গে আজকের আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার মধ্যেও মালদা, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির (৭-১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়াও উত্তরবঙ্গের সব জেলাতেই ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement