Rain Forecast: ৯ জেলায় ভারী বৃষ্টি, ভিজবে কলকাতাও, আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া?

ভোর রাত থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও শহরতলিতে। উত্তর ও দক্ষিণবঙ্গ উভয় জেলাতেই আজ রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা।

Advertisement
৯ জেলায় ভারী বৃষ্টি, ভিজবে কলকাতাও, আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া?আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া?
হাইলাইটস
  • কাকভোর থেকে কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি।
  • শহরতলিতেও শনিবার ভোর থেকে টানা বৃষ্টি হয়েই চলেছে।
  • দফায় দফায় আজ কলকাতায় বৃষ্টির আশঙ্কা থাকছে।

কাকভোর থেকে কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি। শহরের পাশাপাশি শহরতলিতেও শনিবার ভোর থেকে টানা বৃষ্টি হয়েই চলেছে। যদিও সকাল ৭টা নাগাদ পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে। তবে আকাশ এখনও মেঘলাই। দফায় দফায় আজ কলকাতায় বৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গ উভয় জেলাতেই আজ রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। আজ কোন দিকে আবহাওয়া কেমন থাকবে, জেনে নেওয়া যাক।

কলকাতায় আজকের আবহাওয়ার পূর্বাভাস

কলকাতায় শনিবার সকাল থেকেই আকাশ মূলত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহরের কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি কম। শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে শনিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত কলকাতায় ৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

IMD-র পূর্বাভাস বলছে, আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এরমধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বীরভূমে এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের সব জেলাতেই এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement