Toy Train Accident : দাঁড়িয়ে থাকা গাড়িকে ধাক্কা টয় ট্রেনের, বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা যাত্রীদের

টয় ট্রেনের যাত্রা পথে বড় বাধা। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন টয় ট্রেনের যাত্রীরা। শিলিগুড়ি দাগাপুরের কাছে লাইনের ওপর বে-আইনি ভাবে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা দেয় টয় ট্রেন। এই দুর্ঘটনার জেড়ে প্রায় কয়েক ঘণ্টা বন্ধ হয়ে যায় টয় ট্রেন পরিষেবা।

Advertisement
দাঁড়িয়ে থাকা গাড়িকে ধাক্কা টয় ট্রেনের, বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা যাত্রীদেরদাঁড়িয়ে থাকা গাড়িকে ধাক্কা টয় ট্রেনের
হাইলাইটস
  • অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন টয় ট্রেনের যাত্রীরা
  • রেললাইনে বে-আইনিভাবে দাঁড়িয়ে থাকা গাড়িকে ধাক্কা টয় ট্রেনের
  • দুর্ঘটনার জেড়ে প্রায় কয়েক ঘণ্টা বন্ধ হয়ে যায় টয় ট্রেন পরিষেবা

টয় ট্রেনের যাত্রা পথে বড় বাধা। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন টয় ট্রেনের যাত্রীরা। শিলিগুড়ি দাগাপুরের কাছে লাইনের ওপর বে-আইনি ভাবে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা দেয় টয় ট্রেন। এই দুর্ঘটনার জেড়ে প্রায় কয়েক ঘণ্টা বন্ধ হয়ে যায় টয় ট্রেন পরিষেবা। রেলের তরফে জানানো হয়েছে ওই গাড়িটি রেললাইনের ওপর কীভাবে দাঁড়িয়ে ছিল সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা DHR পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দু। পর্যটকদের আকর্ষণকে আরও বাড়াতে কিছুদিন আগেই চালু করা হয়েছে সন্ধ্যাকালীন জঙ্গল টি সাফারি। তবে টয় ট্রেনের এই রাস্তার দু'পাশে অবাঞ্চিত জবর দখল এবং বে-আইনি পার্কিং মাঝেমধ্যে টয়ট্রেনের যাত্রাপথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। মূলত শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শুকনার কাছাকাছি পর্যন্ত লাইনের দু'পাশে বিভিন্ন জায়গায় রয়েছে বাজার দোকান ইত্যাদি। আবার বেশ কয়েক জায়গায় দেখা যায় লাইনের ওপর অবৈধভাবে পার্কিং করে রাখা হয়েছে গাড়ি। এর ফলে আচমকাই ট্রয় ট্রেন এলে মাঝে মধ্যেই বিপদ ঘটে। 

ঠিক একই ভাবে মঙ্গলবার  বিকেলে শিলিগুড়ি জংশন থেকে যাত্রী নিয়ে রংটং গিয়েছিল টয়ট্রেনটি। এরপরই ট্রেনটি দাগাপুরের কাছে ফিরতেই টয়ট্রেনের লাইনের উপর অবৈধভাবে পার্কিং করে  রাখা একটি চারচাকা গাড়িকে ধাক্কা মারে ট্রানটি। তবে গাড়িটিতে কেউ না থাকায় বড়সড় কোনও বিপদ ঘটেনি। দুর্ঘটনার জেরে এদিন প্রায় তিন থেকে চার ঘণ্টা বন্ধ হয়ে পড়ে টয়ট্রেন পরিষেবা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানার পুলিশ। পুলিশ পৌঁছে প্রথমে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুটা ক্ষতি হয়েছে টয়ট্রেনেরও। জানা গেছে এদিন এই ট্রেনে ভিন রাজ্যের বেশ কিছু পর্যটক সিলেন, তাঁরা জঙ্গল সাফারিতে বেরিয়েছিল। কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটায় রীতিমতো পর্যটকরাও আতঙ্কিত।

দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর একে মিশ্রা বলেন, "সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।" 

Advertisement

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার টয়ট্রেনের লাইনের ওপর গাড়ি পার্কিং করে রাখার ফলে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। এমনকি রেললাইনের ওপর ঘণ্টার পর ঘণ্টা অবৈধ ভাবে গাড়ি পার্কিং করানোর জেরে বেশ কয়েক ঘণ্টা গাড়ি সরানোর অপেক্ষায় মাঝপথে দাঁড়িয়ে থাকতে হয়েছিল টয়ট্রেনকে। যদিও এরপর রেললাইনে দু'পাশে ঘিরে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও লাইন পরিষ্কার রাখতে মাঝেমধ্যে রেলে তরফেও অভিযান চালানো হচ্ছিল। তাতেও সম্পূর্ণভাবে সমস্যা মেটেনি। তবে এই ঘটনায় লাইনের ওপর দাঁড়িয়ে থাকা গাড়ি কীভাবে চালকের নজর এড়িয়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন রেল আধিকারিকরা।

POST A COMMENT
Advertisement