Valentine's Day: বজরং দলের পাল্টা! ভ্যালেন্টাইনে কাপলদের সিকিউরিটি দেবে TMC, ঘোষণা দেবাংশুর

ভ্যালেন্টাইনস ডে-তে প্রেমিক-প্রেমিকাদের হেনস্তা করা চলবে না, স্পষ্ট জানাল তৃণমূল কংগ্রেস। বজরং দলের নির্দেশিকার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তৃণমূলের আইটি সেল ঘোষণা করেছে, প্রেমিক-প্রেমিকারা কোথাও হেনস্তার শিকার হলে তারা পাশে থাকবে।

Advertisement
বজরং দলের পাল্টা! ভ্যালেন্টাইনে কাপলদের সিকিউরিটি দেবে TMC, ঘোষণা দেবাংশুরবজরং দলের পাল্টা TMC

ভ্যালেন্টাইনস ডে-তে প্রেমিক-প্রেমিকাদের হেনস্তা করা চলবে না, স্পষ্ট জানাল তৃণমূল কংগ্রেস। বজরং দলের নির্দেশিকার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তৃণমূলের আইটি সেল ঘোষণা করেছে, প্রেমিক-প্রেমিকারা কোথাও হেনস্তার শিকার হলে তারা পাশে থাকবে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বজরং দলের নামে একটি নির্দেশিকা ভাইরাল হয়েছে। সেখানে লেখা হয়েছে, প্রকাশ্যে প্রেম দেখানো ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। এমনকি, কেউ আপত্তিকর অবস্থায় ধরা পড়লে তাদের পরিবারের সঙ্গে আলোচনা করা হবে। প্রয়োজনে বিয়ের ব্যবস্থাও করা হবে। নির্দেশিকায় আরও লেখা রয়েছে, আগামী নির্বাচনের পর বাংলায় লাভ জিহাদ ও ব্যভিচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে বিজেপি সরকার।

এই নির্দেশিকাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। এরই মধ্যে তৃণমূলের আইটি সেলের নেতা দেবাংশু ভট্টাচার্য স্পষ্ট বলেন, 'ভ্যালেন্টাইনস ডে-তে কেউ হেনস্তার শিকার হলে আমাদের আইটি সেল সাহায্য করবে। আমরা বরদাস্ত করব না। প্রত্যেকের নিজের ইচ্ছা-অনিচ্ছার স্বাধীনতা আছে। তাই বাংলায় এটা চলবে না।'

তৃণমূল নেতা গোবিন্দ লামা জানিয়েছেন, 'আমরা কাউকে আক্রমণ বা নির্যাতন করতে দেব না। সোশ্যাল মিডিয়ায় হুমকির চিঠি ঘুরছে, কিন্তু আমরা সেসব সমর্থন করি না। কেউ যদি সাহায্য চায়, আমরা পাশে থাকব।' একই সঙ্গে তিনি জানান, 'আমরা পুলওয়ামা হামলায় নিহত বীর শহিদদেরও সম্মান জানাব।'

বজরং দলের নির্দেশিকাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তুঙ্গে। আর এমনই প্রেক্ষাপটে তৃণমূলের আইটি সেল কাপলদের সুরক্ষার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে।

POST A COMMENT
Advertisement