উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ১ জুলাই থেকে দক্ষিণবঙ্গেও বাড়বে বর্ষার দাপট 

দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

Advertisement
উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ১ জুলাই থেকে দক্ষিণবঙ্গেও বাড়বে বর্ষার দাপট ভারী বৃষ্টির সতর্কতা জারি।-ফাইল ছবি
হাইলাইটস
  • উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
  • অন্যদিকে, ৩০ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ৩০ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়াবিদদের মতে, রাজস্থান থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা বর্তমানে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও বিহার হয়ে পূর্বদিকে বিস্তৃত রয়েছে। এর সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

উত্তরবঙ্গে টানা তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি
২৭ থেকে ২৯ জুন পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কোথাও কোথাও ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

৩০ জুন থেকে দক্ষিণবঙ্গেও বাড়বে বৃষ্টির দাপট
৩০ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় এক বা দুই জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস রয়েছে।

গত ২৪ ঘণ্টায় কোথায় কত বৃষ্টি?
গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গেই সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সর্বাধিক ১৬ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারের কুমারগ্রামে। এছাড়া সেবক ও রাইডাক চা বাগানে ১২ সেন্টিমিটার, আলিপুরদুয়ার শহরে ১১ সেন্টিমিটার এবং হাসিমারায় ৮ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে।

দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ কম ছিল। পুরুলিয়ার সিমুলা ও পশ্চিম বর্ধমানের বার্নপুরে ২ সেন্টিমিটার, দিঘা, ডায়মন্ড হারবার ও পুরুলিয়া শহরে ১ সেন্টিমিটার করে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

১ জুলাই পর্যন্ত কেমন আবহাওয়া?
১ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কয়েকটি স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রপাত ও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement