Weather Update: যাওয়ার আগে ফের চমক শীতের, কলকাতার পারদ নামবে ১৪ ডিগ্রিতে, কবে? 

শীত বিদায় নেওয়ার আগে ফের একবার চমক দিতে চলেছে আবহাওয়া। উত্তুরে হাওয়ার দাপটে সপ্তাহান্তে কলকাতাসহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কমতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই মহানগরে পারদ নেমে যেতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসে।

Advertisement
যাওয়ার আগে ফের চমক শীতের, কলকাতার পারদ নামবে ১৪ ডিগ্রিতে, কবে? 
হাইলাইটস
  • শীত বিদায় নেওয়ার আগে ফের একবার চমক দিতে চলেছে আবহাওয়া।
  • উত্তুরে হাওয়ার দাপটে সপ্তাহান্তে কলকাতাসহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কমতে পারে।

শীত বিদায় নেওয়ার আগে ফের একবার চমক দিতে চলেছে আবহাওয়া। উত্তুরে হাওয়ার দাপটে সপ্তাহান্তে কলকাতাসহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কমতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই মহানগরে পারদ নেমে যেতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও স্বাভাবিকের নিচে থাকবে। ফলে সকাল ও রাতের দিকে ফের শীতের আমেজ অনুভূত হবে কলকাতায়।

বর্তমানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহান্তে মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে। আকাশ থাকবে মূলত পরিষ্কার এবং আগামী সাতদিন রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

তাপমাত্রা কমার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় কুয়াশার দাপট বেশি থাকতে পারে।

উত্তরবঙ্গেও কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে। দৃশ্যমানতা কমে ৫০ মিটারের কাছাকাছি নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।

আগামী চার থেকে পাঁচ দিন উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যে।

 

POST A COMMENT
Advertisement