Weather Update: আগামী ৫ দিন তীব্র গরমের পূর্বাভাস, ঝড়জল নিয়ে কী খবর?

আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গে ফের তীব্র গরমের দাপট বাড়তে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বেশ কয়েকটি জেলায় ‘হট অ্যান্ড হিউমিড’ বা অস্বস্তিকর গরমের সতর্কতা জারি করা হয়েছে। উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুকনো গরম হাওয়ার প্রভাবেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে।

Advertisement
আগামী ৫ দিন তীব্র গরমের পূর্বাভাস, ঝড়জল নিয়ে কী খবর?ফাইল ছবি
হাইলাইটস
  • আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গে ফের তীব্র গরমের দাপট বাড়তে চলেছে।
  • আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বেশ কয়েকটি জেলায় ‘হট অ্যান্ড হিউমিড’ বা অস্বস্তিকর গরমের সতর্কতা জারি করা হয়েছে।

আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গে ফের তীব্র গরমের দাপট বাড়তে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বেশ কয়েকটি জেলায় ‘হট অ্যান্ড হিউমিড’ বা অস্বস্তিকর গরমের সতর্কতা জারি করা হয়েছে। উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুকনো গরম হাওয়ার প্রভাবেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে।

এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি, চড়া রোদও তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠবে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরমের তীব্রতা বেশি অনুভূত হবে বলে জানানো হয়েছে।

তবে এর মাঝেই কিছুটা স্বস্তির সম্ভাবনাও রয়েছে। কোথাও কোথাও স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে এবং তাতে গরম থেকে খুব বেশি স্বস্তি মিলবে না।

অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলকভাবে আলাদা থাকবে। পাহাড় ও সংলগ্ন এলাকায় বজ্রগর্ভ মেঘের প্রভাবে ঝড়বৃষ্টি চলবে। ফলে সেখানে আপাতত তাপমাত্রা খুব একটা বাড়বে না।

ইতিমধ্যেই বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পুরুলিয়াতে, ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা-য় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি, যা স্বাভাবিকের কাছাকাছি। তবে শনিবার তা আরও বেড়ে ৩৭ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
 

 

POST A COMMENT
Advertisement