Weather Update: আজও ৮ জেলায় কালবৈশাখী তাণ্ডব চালাবে, পূর্বাভাসে আপনার জেলা আছে? জানুন

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিকেলের দিকে আকাশ মেঘলা হয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা কালবৈশাখীর পরিস্থিতি তৈরি করবে।

Advertisement
আজও ৮ জেলায় কালবৈশাখী তাণ্ডব চালাবে, পূর্বাভাসে আপনার জেলা আছে? জানুনফাইল ছবি
হাইলাইটস
  • এপ্রিলের শুরুতেই তীব্র গরমে নাজেহাল হয়েছিল রাজ্যবাসী।
  • তবে এখন স্বস্তির ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া।

এপ্রিলের শুরুতেই তীব্র গরমে নাজেহাল হয়েছিল রাজ্যবাসী। তবে এখন স্বস্তির ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া। ঝড়-বৃষ্টির প্রভাবে ইতিমধ্যেই তাপমাত্রা কিছুটা কমেছে, আর আগামী কয়েকদিন এই স্বস্তি বজায় থাকতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর দাপট বাড়বে। বিশেষ করে হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার ও বুধবার এই দুর্যোগ সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিকেলের দিকে আকাশ মেঘলা হয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা কালবৈশাখীর পরিস্থিতি তৈরি করবে।

এই আবহাওয়ার পেছনে রয়েছে একটি অক্ষরেখা, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ছত্তীসগঢ় হয়ে তেলঙ্গানা পর্যন্ত বিস্তৃত। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, ফলে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

উত্তরবঙ্গেও একই চিত্র। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে, সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

সমুদ্র উপকূল এলাকাগুলিতেও সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে ঝোড়ো হাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকতে পারে।

সব মিলিয়ে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে, যা গরম থেকে কিছুটা স্বস্তি দেবে রাজ্যবাসীকে।

 

POST A COMMENT
Advertisement