Weather Update: ৮০ কিমি বেগে ঝড়, বৃষ্টি আসছে একাধিক জেলায়, নিম্নচাপ অক্ষরেখায় আরও দুর্যোগের পূর্বাভাস

উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর বাংলাদেশ, মেঘালয় হয়ে দক্ষিণ-পূর্ব আসাম ও মণিপুর পর্যন্ত একটি পূর্ব-পশ্চিমমুখী নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত সক্রিয়। পাশাপাশি, ছত্তিশগড় ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিলোমিটার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

Advertisement
৮০ কিমি বেগে ঝড়, বৃষ্টি আসছে একাধিক জেলায়, নিম্নচাপ অক্ষরেখায় আরও দুর্যোগের পূর্বাভাস
হাইলাইটস
  • প্রতিবছর চৈত্র-বৈশাখ মাসে সাধারণত ৪-৫টি কালবৈশাখী হয় দক্ষিণবঙ্গে।
  • তবে বিগত বছরগুলিতে তা হচ্ছিল না।

প্রতিবছর চৈত্র-বৈশাখ মাসে সাধারণত ৪-৫টি কালবৈশাখী হয় দক্ষিণবঙ্গে। তবে বিগত বছরগুলিতে তা হচ্ছিল না। তবে এবার দিনভর দাবদাহের পর সেই চেনা দমকা হাওয়া, সঙ্গে বৃষ্টি ফিরেছে। কিছু জায়গায় শিলও পড়েছে। ফলে গরম অনেকটাই কমেছে রাজ্যের বেশিরভাগ জায়গায়। আপাতত এই পরিস্থিতি বজায় থাকবে বলেই বুধবার দুপুরে স্পেশাল বুলেটিনে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর বাংলাদেশ, মেঘালয় হয়ে দক্ষিণ-পূর্ব আসাম ও মণিপুর পর্যন্ত একটি পূর্ব-পশ্চিমমুখী নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত সক্রিয়। পাশাপাশি, ছত্তিশগড় ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিলোমিটার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

এছাড়া, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে মান্নার উপসাগর পর্যন্ত বিস্তৃত আগের নিম্নচাপ অক্ষরেখাটি এখন এই ঘূর্ণাবর্তের সঙ্গে যুক্ত হয়ে তেলেঙ্গানা, রায়লসীমা ও তামিলনাড়ুর অভ্যন্তরীণ অংশ পেরিয়ে দক্ষিণে বিস্তৃত হয়েছে। এই সামগ্রিক পরিস্থিতির ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যা আগামী ৮ ও ৯ এপ্রিলের মধ্যে রাজ্যজুড়ে বজ্রপাত, বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

গত ২৪ ঘণ্টার আবহাওয়ার চিত্র বলছে, দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় এবং উত্তরবঙ্গের অনেক অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের কিছু এলাকায় ভারী বৃষ্টিও রেকর্ড করা হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় শিলাবৃষ্টির খবর মিলেছে। উত্তর ২৪ পরগনায় কম সময়ের জন্য হলেও প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যায়। যার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৮১ কিলোমিটার ছুঁয়েছে।

এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে দমকা হাওয়ার প্রভাব লক্ষ্য করা গেছে।

আজ, বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় ৬০-৭০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে, যা ঝোড়ো হাওয়ার সময় ৮০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে। পূর্ব বর্ধমান, হুগলি ও উত্তর ২৪ পরগনার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বীরভূম ও পশ্চিম বর্ধমানে শিলাবৃষ্টিও হতে পারে।

Advertisement

অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রপাত, ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে, যার গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিমি পর্যন্ত হতে পারে।

৯ এপ্রিলেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। সেই সঙ্গে বিভিন্ন জেলায় বজ্রপাত ও ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে।
 

 

POST A COMMENT
Advertisement