ফাইল ছবি৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া আর দফায় দফায় বৃষ্টি, এমন আবহাওয়াই এখন বজায় থাকবে। রাজ্যের ৮ জেলায় ঝড়ের সতর্কতা জারি হয়েছে, আর ৪ মে পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়াবিদদের মতে, হিমালয় সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ হয়ে অসম ও বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে বুধবার থেকেই ঝড়-বৃষ্টির প্রবণতা আরও বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও ভারী বৃষ্টিও নথিভুক্ত হয়েছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় প্রায় ৬২ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়েছে। হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও জলপাইগুড়িতেও ঝড়-বৃষ্টির দাপট ছিল চোখে পড়ার মতো।
আগামী ৫ দিনের পূর্বাভাস:
৩০ এপ্রিল: দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও হুগলিতে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় ও বজ্রপাতের আশঙ্কা। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।
১ মে: অধিকাংশ জেলায় বৃষ্টি চলবে। দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যত্র ৩০-৪০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা।
২ মে: পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও বাঁকুড়ায় বৃষ্টির দাপট বেশি থাকবে। বজ্রঝড় ও দমকা হাওয়ার পরিস্থিতি বজায় থাকবে।
৩ মে: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি বাড়তে পারে। কোথাও কোথাও ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা।