WB Election: ভোটের আগে গাড়িভাড়া বাড়ানোর দাবি, কমিশন ও নবান্নে চিঠি বাসমালিকদের

সামনেই বিধানসভা নির্বাচন। দিনক্ষণ ঘোষণা হতে পারে যেকোনও দিন। প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। আইএসআর ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। তারই মধ্যে ভোটের কাজে নেওয়া বেসরকারি বাস ও গাড়ির ভাড়া বাড়ানোর দাবি জানাল বাসমালিকদের সংগঠন।

Advertisement
ভোটের আগে গাড়িভাড়া বাড়ানোর দাবি, কমিশন ও নবান্নে চিঠি বাসমালিকদেরকলকাতা বাস (ফাইল ছবি)
হাইলাইটস
  • সামনেই বিধানসভা নির্বাচন। দিনক্ষণ ঘোষণা হতে পারে যেকোনও দিন।
  • প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। আইএসআর ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে।

সামনেই বিধানসভা নির্বাচন। দিনক্ষণ ঘোষণা হতে পারে যেকোনও দিন। প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। আইএসআর ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। তারই মধ্যে ভোটের কাজে নেওয়া বেসরকারি বাস ও গাড়ির ভাড়া বাড়ানোর দাবি জানাল বাসমালিকদের সংগঠন।

সম্প্রতি অল বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনার পরিবহণ সচিবকে চিঠি দিয়ে ভাড়া বৃদ্ধির আবেদন জানানো হয়েছে। সংগঠনের দাবি, গত কয়েক বছরে জ্বালানির মূল্যবৃদ্ধি, চালক ও সহকারীদের মজুরি বৃদ্ধি, রক্ষণাবেক্ষণ খরচ,  সব মিলিয়ে বাস চালানোর ব্যয় অস্বাভাবিক হারে বেড়েছে। ফলে আগের নির্ধারিত ভাড়ায় কমিশনকে বাস দেওয়া তাদের পক্ষে আর সম্ভব নয়।

বর্তমানে কমিশন একটি বাসের জন্য প্রতিদিন ২,৫৩০ টাকা দেয়। সেটি বাড়িয়ে ৩,২০০ টাকা করার দাবি জানানো হয়েছে। মিনিবাসের ক্ষেত্রে বর্তমানে ২,০৯০ টাকা দেওয়া হয়, যা বাড়িয়ে ২,৮০০ টাকা করার আবেদন করা হয়েছে। পাশাপাশি জলখাবারের খরচ ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার দাবি উঠেছে। এতদিন নাইট হল্টের জন্য কোনও আলাদা টাকা মিলত না, এবার থেকে রাতের হল্ট বাবদ ৩০০ টাকা দেওয়ার দাবিও জানানো হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে একই দাবিপত্র পাঠানো হয়েছে পরিবহণ সচিব সৌমিত্র মোহনকেও। যদিও এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি বলে জানা গিয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, 'বর্তমান পরিস্থিতিতে বাস চালানোর খরচ অনেক বেড়েছে। ভোটের সময় কমিশনকে বাস দিয়ে আমাদের তেমন কোনও লাভ থাকে না। তাই আগেভাগেই দাবি জানানো হয়েছে, যাতে ভোটের সময় ভাড়া নিয়ে কোনও সমস্যা বা অচলাবস্থা তৈরি না হয়।'

 

POST A COMMENT
Advertisement