সুপ্রিম কোর্টে DA মামলার রায় সেপ্টেম্বরেই শেষ হয়ে গিয়েছিল শুনানি। অবশেষে বহু প্রতীক্ষিত DA মামলার রায়দান শুরু হল সুপ্রিম কোর্টে। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই রায়দান। মামলার রায় গেল রাজ্য সরকারী কর্মচারীদের পক্ষেই। বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এখনই রাজ্য সরকারকে ২৫% বকেয়া DA মিটিয়ে দিতে হবে। ৩১ মার্চের মধ্যে এই বকেয়া মেটাতে হবে রাজ্য সরকারকে। এর জন্য মোট খরচ হবে প্রায় ১০ হাজার কোটি টাকা।
ঠিক কী কী নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট?
কেন্দ্র-রাজ্যের DA ফারাক
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত DA-র হার ৫৮%। আর রাজ্য সরকারের DA ১৮%। কেন্দ্র ও রাজ্য DA-র মধ্যে ফারাক ৪০%। পাশাপাশি অষ্টম বেতন কমিশন কার্যকল হলে কেন্দ্রের DA-র হার আরও ২% বেড়ে যাবে।
ফিরে দেখা DA মামলা
২০২৫ সালের মে মাসে পঞ্চম বেতন কমিশনের বকেয়া DA সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট ২৫% DA মেটানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল। ১৬ মে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ রাজ্যেকে বকেয়া DA-র ২৫% মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট প্রথমে জানিয়েছিল, বকেয়া ৫০% দিয়ে দিতে হবে রাজ্যকে। কিন্তু রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জানান, ৫০% DA দেওয়া এখনই সম্ভব নয়। তা হলে রাজ্য চালানো যাবে না। তখন আদালত জানায়, অন্তত ২৫% এখনই দিতে হবে। ৬ সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। তবে এই সময়ের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দিতে পারেনি পশ্চিমবঙ্গ সরকার। আরও ৬ মাস সময় চাওয়া হয়েছিল।
রাজ্যের হিসেব বলছে, ৪০ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। আদালতের নির্দেশ মেনে ২৫% অর্থাৎ ১০ হাজার কোটি টাকা বকেয়া মেটাতে হত রাজ্য সরকারকে। কিন্তু তা মেটায়নি সরকার। আরও ৬ মাস সময় চেয়েছিল রাজ্য। সেই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয় বিচারপতি কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে। সেপ্টেম্বরে শুনানি শেষ হওয়ার পর রায়দান স্থগিত রাখে ডিভিশন বেঞ্চ। তারপরই লিখিত বক্তব্য জমা দেয় সরকার।
কেন্দ্রের সমতুল্য বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর দাবিতে দীর্ঘ দিন ধরে আইনি লড়াই লড়ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (SAT) এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ২০২২ সালের ২০ মে রায় দিয়েছিল, রাজ্যকে সরকারি কর্মচারীদের কেন্দ্রের সমতুল্য DA দিতে হবে। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেই মামলারই রায়দান হল বুধবার।
সংগ্রামী যথ মঞ্চের বক্তব্য
দীর্ঘদিন ধরে কেন্দ্রের হারে রাজ্যের DA-র দাবিতে পথে নেমে আন্দোলন চালাচ্ছিল সংগ্রামী যৌথ মঞ্চ। এই সংগঠনের আহ্বায়র ভাস্কর ঘোষ বলেন, 'সুপ্রিম কোর্টে থাপ্পড় খেল রাজ্য।'