Fake Doctor: আপনার ডাক্তার ভুয়ো নন তো? চেক করবে নবান্ন, প্ল্যান জানালেন শারদ্বত

West Bengal Doctor Verification: কয়েক বছর আগেই রাজ্যে একের পর এক ভুয়ো চিকিৎসক ধরা পড়েছিলেন। এবার সেই সমস্যা মোকাবিলায় বড় পদক্ষেপ করতে চলেছে বিজেপি সরকার।

Advertisement
আপনার ডাক্তার ভুয়ো নন তো? চেক করবে নবান্ন, প্ল্যান জানালেন শারদ্বতসমস্যা মোকাবিলায় বড় পদক্ষেপ করতে চলেছে বিজেপি সরকার।
হাইলাইটস
  • কয়েক বছর আগেই রাজ্যে একের পর এক ভুয়ো চিকিৎসক ধরা পড়েছিলেন।
  • এবার সেই সমস্যা মোকাবিলায় বড় পদক্ষেপ করতে চলেছে বিজেপি সরকার।

West Bengal Doctor Verification: কয়েক বছর আগেই রাজ্যে একের পর এক ভুয়ো চিকিৎসক ধরা পড়েছিলেন। এবার সেই সমস্যা মোকাবিলায় বড় পদক্ষেপ করতে চলেছে বিজেপি সরকার। রাজ্যের প্রায় ১ লক্ষ ১০ হাজার রেজিস্টার্ড চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা ও সার্টিফিকেট নতুন করে যাচাই করা হবে। গত শুক্রবার স্বাস্থ্য ভবনে এই ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। পোশাকি নাম ‘নো ইওর ডক্টর’ বা KYD।

হঠাৎ?
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, নমুনা যাচাই করতে গিয়ে একাধিক ভুয়ো চিকিৎসকের সন্ধান মিলেছে। তারপরেই গোটা তালিকা খতিয়ে দেখার সিদ্ধান্ত। ১৯৯৬ সাল থেকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে রেজিস্টার্ড চিকিৎসকদের তথ্য যাচাই করা হবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া ডিগ্রি এবং সার্টিফিকেটও পরীক্ষা করা হবে। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, কাউকে অকারণে হয়রানি করা হবে না।

কীভাবে চিকিৎসকদের নথি যাচাই হবে?
দু’টি পদ্ধতিতে এই কাজ হবে। প্রথমত, চিকিৎসকেরা নিজেরা মেডিক্যাল কাউন্সিলে গিয়ে প্রয়োজনীয় নথি দেখাতে পারবেন। দ্বিতীয়ত, যাঁরা বয়স, অসুস্থতা বা দূরত্বের কারণে আসতে পারবেন না, তাঁদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগাযোগ করা হবে। প্রয়োজনে বেসরকারি সংস্থার সাহায্য নেবে রাজ্য সরকার।

এই যাচাইয়ে শুধু ভুয়ো চিকিৎসকদের চিহ্নিত করাই লক্ষ্য নয়। মৃত চিকিৎসক, বিদেশে চলে যাওয়া ব্যক্তি এবং যাঁরা আর চিকিৎসা করেন না, তাঁদের নামও তালিকা থেকে বাদ দেওয়া হবে। ফলে কাউন্সিলের তথ্যভান্ডার আরও নির্ভুল হবে বলে মনে করছে স্বাস্থ্য দফতর।

চিকিৎসকদের রেজিস্ট্রেশন কি বাতিল হবে?
এই প্রশ্নেও আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, নতুন নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত বর্তমানে নথিভুক্ত সব চিকিৎসকের রেজিস্ট্রেশন বৈধ থাকবে। শংসাপত্রে পাঁচ বছরের মেয়াদ লেখা থাকলেও তার আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন রয়েছে। মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় জানিয়েছেন, নথি যাচাইয়ের উদ্দেশ্যেই ওই মেয়াদ নির্ধারণ করা হয়েছিল।

ভুয়ো চিকিৎসক চিহ্নিত করে রোগীদের নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তবে যাচাই প্রক্রিয়া কত দ্রুত এবং স্বচ্ছ ভাবে সম্পন্ন হয়, এখন সেটাই দেখার। 

Advertisement

POST A COMMENT
Advertisement