Ration Atta: আর মিলবে না রেশনের আটা, বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

রেশন দোকান থেকে আর মিলবে না আটা। রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত। সূত্র বলছে, আটায় ভেজালের মাত্রা কমাতে এবং সিন্ডিকেটের দুর্নীতি বন্ধ করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Advertisement
আর মিলবে না রেশনের আটা, বড় সিদ্ধান্ত রাজ্য সরকারেরআটা দেওয়া বন্ধ

রেশন দোকান থেকে আর মিলবে না আটা। রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত। সূত্র বলছে, আটায় ভেজালের মাত্রা কমাতে এবং সিন্ডিকেটের দুর্নীতি বন্ধ করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

রাজ্যে রেশন কার্ডের মাধ্যমে বর্তমানে মাথাপিছু বা কার্ড প্রতি ২.৮৫ কেজি থেকে ৩ কেজি আটা বা গম বিনামূল্যে বা ভর্তুকি মূল্যে সরবরাহ করা হয়। তবে, রেশনে আটার গুণমান ও প্যাকেজিং নিয়ে গ্রাহকরা বহু অভিযোগ করত। মূলত, অভিযোগ আসত ডিলারের বিরুদ্ধে। খোলা বাজারে আটা বিক্রির অভিযোগও রয়েছে। 

তবে জানা যাচ্ছে আটা দেওয়াই বন্ধ রাখা হবে, গম মিলবে। উপভোক্তারা যে হারে গম পেতেন তা পাবেন। 

রেশনে নিম্নমানের খাদ্যসামগ্রী ও দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিতেই এই সিদ্ধান্ত রাজ্য সরকারের। জানা যাচ্ছে,  সরকারি গুদামে যতটুকু আটা মজুত রয়েছে, তা বিলি করা হবে। নতুন করে আর আটা সংগ্রহ করা হবে না। এর পরিবর্তে উন্নত মানের গম সরবরাহের ওপর জোর দেওয়া হচ্ছে।

খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া মঙ্গলবারই জানান, "রেশনে দুর্নীতি করতে দেব না। মে মাসে সমস্যা হবেয জুন মাস থেকে উৎকৃষ্টমানের খাদ্য সামগ্রী মিলবে। রেশনে খারাপ চাল-গম নিয়ে দুর্নীতি হলেই ডিলারদের লাইসেন্স বাতিল হবে।" এছাড়া যারা ভারতের নাগরিক নয় অর্থাৎ অনুপ্রবেশকারী তারাও রেশন পাবেন না। 

POST A COMMENT
Advertisement