Yuvasathi Scheme: যুবসাথীর টাকা পয়লা এপ্রিল থেকেই, কীভাবে আবেদন? বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী

যুবসাথী প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এগিয়ে এল যুবসাথী প্রকল্পের ভাতা মেলার তারিখ। চলতি বছর নতুন অর্থবর্ষ থেকেই মিলবে ভাতা। আগে বাজেটে ঘোষণা হয়েছিল ১৫ অগাস্ট থেকে মিলবে যুবসাথী প্রকল্পের টাকা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ঘোষণা করে দেন, ১লা এপ্রিল থেকেই যুবসাথী প্রকল্প কার্যকর হবে। 

Advertisement
যুবসাথীর টাকা পয়লা এপ্রিল থেকেই, কীভাবে আবেদন? বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রীমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

যুবসাথী প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এগিয়ে এল যুবসাথী প্রকল্পের ভাতা মেলার তারিখ। চলতি বছর নতুন অর্থবর্ষ থেকেই মিলবে ভাতা। আগে বাজেটে ঘোষণা হয়েছিল ১৫ অগাস্ট থেকে মিলবে যুবসাথী প্রকল্পের টাকা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ঘোষণা করে দেন, ১লা এপ্রিল থেকেই যুবসাথী প্রকল্প কার্যকর হবে। 

কারা পাবেন যুবসাথী প্রকল্পের টাকা?
মুখ্যমন্ত্রী এদিন জানান, মাধ্যমিক পাশের পর ২১-৪০ বছর বয়সীরা যুবসাথী প্রকল্পের টাকা পাবে। রাজ্য সরকারের অন্য কোনও স্কলারশিপের থাকলেও যুবসাথী প্রকল্পের টাকা মিলবে। অন্য কোনও স্কিমে টাকা না পেলে, আগামী ৫ বছর দেড় হাজার টাকা করে পাওয়া যাবে। ন্যূনতম মাধ্যমিক পাশ এবং বেকার হলে যুবসাথী প্রকল্পের টাকা মিলবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

কীভাবে যুবসাথী প্রকল্পে আবেদন করবেন?
মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দেন, যুবসাথী প্রকল্প নিয়ে কাগজে বিজ্ঞাপন দেওয়া হবে। দুয়ারে সরকারের মতো ২৯৪টি কেন্দ্রে একটি করে ক্যাম্প থাকবে। এতে তিনটি বিভাগ থাকবে। এই ক্যাম্পগুলিতে নাম লেখাতে হবে। অনলাইনে এখনই রেজিস্ট্রেশন হবে না। ক্যাম্পে লাইনে দাঁড়িয়ে নাম রেজিস্টার করতে হবে। পাঁচ বছর মিলবে দেড় হাজার টাকা। এই সময়কালে চাকরি না পেলে পাঁচ বছর পর রিনিউ হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর।

৫ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ভোটের আগে এই বাজেট কার্যত জনমুখী ও কল্যাণমুখী বলেই মনে করছে রাজনৈতিক মহল। নারী সমাজের পাশাপাশি এবার রাজ্যের যুবকদের দিকেও বিশেষ নজর দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

ইতিমধ্যে মেয়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী-সহ একাধিক প্রকল্প রয়েছে। এ বছর লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ৫০০ টাকা বাড়ানোর ঘোষণাও করা হয়েছে। পাশাপাশি যুব সমাজের কর্মসংস্থান ও আর্থিক সুরক্ষার কথা মাথায় রেখে নতুন প্রকল্প ‘যুবসাথী’ চালুর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Advertisement

POST A COMMENT
Advertisement