Online Bus Ticket: দূরপাল্লার বাসে অনলাইনে আর যথেচ্ছ টিকিট কাটা যাবে না, মেয়েদের FREE সফরে লাগাম টানছে সরকার?

Pink Card Bus Ticket: দূরপাল্লার বাসের ৩০ শতাংশ টিকিট এখন থেকে মিলবে অনলাইনে। বাকি ৭০ শতাংশ টিকিট বিক্রি হবে বাস ডিপো থেকেই। কেন এই সিদ্ধান্ত নেওয়া হল?

Advertisement
দূরপাল্লার বাসে অনলাইনে আর যথেচ্ছ টিকিট কাটা যাবে না, মেয়েদের FREE সফরে লাগাম টানছে সরকার?দূরপাল্লার বাসে অনলাইনে যত খুশি টিকিট বুকিং নয়
হাইলাইটস
  • দূরপাল্লার বাসে টিকিট বুকিং নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার।
  • অনলাইনে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে লাগাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পরিবহন দফতর।
  • অনলাইন থেকে কাটা যাবে মাত্র ৩০ শতাংশ সিট।

দূরপাল্লার বাসে টিকিট বুকিং নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। অনলাইনে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে লাগাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পরিবহন দফতর। নয়া নিয়মে অনলাইন থেকে কাটা যাবে মাত্র ৩০ শতাংশ সিট। বাকি ৭০ শতাংশই টিকিট কাটতে হবে বাস ডিপো থেকে। দূরপাল্লার বাসযাত্রার ক্ষেত্রে এই নিয়ম করা হয়েছে। শনিবার থেকে এই নিয়ম লাগু হয়েছে বলে জানা গিয়েছে।

তবে শুধুমাত্র সরকারি বাসের ক্ষেত্রেই এই নিয়ম চালু করা হয়েছে।  অর্থাৎ  WBTC, SBSTC এবং NBSTC-র বাসগুলিতে মাত্র ৩০ শতাংশ টিকিট অনলাইনে উপলব্ধ থাকবে।  সূত্রের দাবি, বাসে মহিলাদের যাতায়াত ফ্রি হতেই তার অপব্যবহার শুরু হয়েছে। ফলে সেই বিষয়ে লাগাম টানতেই এই পদক্ষেপ নিয়েছে নিগমগুলি। 

কীভাবে অপব্যবহার হচ্ছিল?

সূত্রের দাবি, মহিলাদের দূরপাল্লার বাস রাইড ফ্রি হতেই তার যথেচ্ছ অপব্যবহার হচ্ছিল একাধিক রুটে। অনেক সময়ই দেখা যাচ্ছিল, অনলাইনে বাস বুকিং রয়েছে। অথচ বাস্তবে বাস ছাড়ার সময় অধিকাংশ সিটেই দেখা যাচ্ছে মহিলা যাত্রী নেই। ফ্রি বাস হওয়ায় টিকিট বুকিং-এর ক্ষেত্রে একই সময় একাধিক রুটের টিকিট কাটার অভিযোগ রয়েছে মহিলাদের বিরুদ্ধে। এক্ষেত্রে কোনও বিধিনিষেধও নেই। সেই টিকিট তাঁরা ক্যান্সেলও করছেন না। ফলে টিকিট বুক থাকছে, অথচ বাসে চড়ছেন না মহিলারা।

অন্যদিকে, এমতাবস্থায় যে পুরুষ যাত্রীদের সত্যিই কোথাও যাওয়া প্রয়োজন, তাঁরা অনলাইনে টিকিট পাচ্ছেন না। ফলে সমস্যায় পড়তে হচ্ছে পুরুষ যাত্রীদের। তাই বিষয়টির সমাধানে ডিপো থেকেই দেওয়া হবে ৭০ শতাংশ টিকিট। মহিলারা সেই টিকিট কাটলে ফ্রি-তে পাবেন। আর পুরুষদের জন্য ভাড়া প্রযোজ্য হবে। কিন্তু যাত্রী-সহই চলবে বাস। ফাঁকা থাকবে না অধিকাংশ সিট।  এর ফলে যাদের সত্যিই বাসের টিকিট প্রয়োজন তাঁরা টিকিট পাবেন বলে মনে করা হচ্ছে।

রাজ্য পরিবহন দফতর সূত্রে খবর, গত শুক্রবারই এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শনিবার থেকেই আংশিক রুটে অনলাইনে ৩০ শতাংশ  টিকিট পাওয়া যাচ্ছে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement