ফের দফায় দফায় বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, রাজ্যের কোন জেলায় আজ কেমন থাকবে আবহাওয়া?

West Bengal Weather: শনিবার দফায় দফায় বৃষ্টিপাতের সাক্ষী থাকতে চলেছে কলকাতা। শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। নজর রাখা যাক উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে।

Advertisement
ফের দফায় দফায় বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, রাজ্যের কোন জেলায় আজ কেমন থাকবে আবহাওয়া?
হাইলাইটস
  • শুক্রবারও দফায় দফায় বৃষ্টি হয়েছে রাজ্যের একাধিক জেলায়।
  • আজও দফায় দফায় বৃষ্টিপাতের সাক্ষী থাকতে চলেছে শহর।
  • কলকাতায় আবহাওয়া কেমন থাকবে? জেনে নেওয়া যাক

বর্ষার বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা। গতকাল, শুক্রবারও দফায় দফায় বৃষ্টি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। বাদ পড়েনি কলকাতাও। শনিবারে একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে। আজও দফায় দফায় বৃষ্টিপাতের সাক্ষী থাকতে চলেছে শহর। কোব জেলায় আজ আবহাওয়া কেমন থাকবে? জেনে নেওয়া যাক।

কলকাতায় আবহাওয়া কেমন থাকবে? জেনে নেওয়া যাক

কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। এই সময় শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি।

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশ বেশি। এদিন সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৬৫ শতাংশ। ফলে দিনের বেশিরভাগ সময় ভ্যাপসা গরম অনুভূত হলেও বিক্ষিপ্ত বৃষ্টির জেরে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গে আজকের আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের বাকি জেলাগুলির অনেক জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। 

এছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার এক বা দু'টি জায়গায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়ার পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

 

POST A COMMENT
Advertisement