Dinhata Municipality: এবার দিনহাটা, ভোটের আগেই আরও এক পুরসভা তৃণমূলের

ভোটের আগেই রাজ্যের আরও একটি পুরসভায় উড়লো তৃণমূল কংগ্রেসের পতাকা। এবার উত্তরবঙ্গের দিনাহাটা পুরসভারও দখল নিয়ে নিল জোড়াফুল শিবির। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিনহাটা পুরসভা দখল নিল রাজ্যের শাসক দল।

Advertisement
 এবার দিনহাটা, ভোটের আগেই আরও এক পুরসভা তৃণমূলেরবিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরসভা দখল
হাইলাইটস
  • ভোটের আগে আরও একটি পুরসভা দখল
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরসভা দখল
  • দিনাহাটায় উড়লো TMC-র বিজয় পতাকা


ভোটের আগেই রাজ্যের আরও একটি পুরসভায় উড়লো তৃণমূল কংগ্রেসের পতাকা। এবার উত্তরবঙ্গের দিনাহাটা পুরসভারও দখল নিয়ে নিল জোড়াফুল শিবির। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিনহাটা পুরসভা দখল নিল রাজ্যের শাসক দল।

বিনা প্রতিদ্বন্দ্বিতায়  পুরসভা দখল
 দিনহাটা পুরসভা দখল করল তৃণমূল কংগ্রেস৷ বিজেপি প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নিতেই ঘাসফুল শিবিরের জয়ের ব্যাপারটা নিশ্চিত হয়ে যায়। চার আসনে বিজেপি প্রার্থীরা মনোনয়র প্রত্যাহার করে নেন  বৃহস্পতিবার৷ এরআগে বুধবার  ৭ আসনে একক ভাবে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস৷ আজ আরও চার আসনে এগিয়ে যায় একক ভাবে। ফলে একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে দিনহাটা পুরসভা দখল করেছে তৃণমূল কংগ্রেস৷  

 

 

কী বলছে বিজেপি?
বিজেপি জেলা সভাপতি সুকুমার রায়ের দাবি ২, ৪ , ৫, ৭ এই চারটি ওয়ার্ডের বিজেপির প্রার্থীদের প্রস্তাবকদের হুমকি দিয়ে বাড়ি থেকে তুলে আনে  তৃণমূল কংগ্রেস। এই চার আসনে বিজেপি  প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছে। উদয়ন গুহ তৃণমূল কংগ্রেস কর্মীদের এই কাজে মদত দিয়েছেন। 

উদয়ন গুহর বক্তব্য
দিনহাটার বিধায়ক উদয়ন গুহের দাবি ১৬ আসনের মধ্যে ১২ টি আসনে একক ভাবে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে দিনহাটা পুরসভা তৃণমূল কংগ্রেসের দখলে৷ এদিকে বৃহস্পতিবার থেকেই জয়ের উচ্ছাস তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে। আতসবাজি পুড়িয়ে চলছে আনন্দ উৎসব। 

 

 

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচন। তার আগে বুধবার ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। বুধবারই কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীরভূমের সাঁইথিয়া পুরসভা দখল করে নিয়েছিল তৃণমূল। সাঁইথিয়ার মোট ১৬টি ওয়ার্ডের মধ্যে মাত্র ৩টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে বামেরা। পুরসভার একটি ওয়ার্ডেও প্রার্থী দেয়নি বিজেপি। সব মিলিয়ে বিনা লড়াইয়েই সাঁইথিয়া পুরসভার কর্তৃত্ব চলে গিয়েছে তৃণমূলের হাতে। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার বজবজেও একই ছবি। বিরোধীরা প্রার্থী না দেওয়ায় ২০টি ওয়ার্ডের মধ্যে ১২টিতেই বিনা লড়াইয়ে জয়ী তৃণমূল। সাঁইথিয়া, বজবজের পর এবার উত্তরবঙ্গের দিনহাটাতেও উড়লো তৃণমূলের বিজয় পতাকা।
 

Advertisement

POST A COMMENT
Advertisement