Potato WB News: আলু নিয়ে 'কল্পতরু' সরকার, বাস্তবে লাভ হবে? হিসেব বোঝালেন পাইকারি ব্যবসায়ী

আলু নিয়ে 'কল্পতরু' রাজ্য সরকার। একগুচ্ছ ঘোষণার পর এখন নজর পাইকারি বাজারে। ভিন্‌রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে বাধা না থাকা, পরিবহণে কুইন্টাল-পিছু ৫০ টাকা ভর্তুকি এবং হিমঘরকে মার্কেট ইয়ার্ড করার পরিকল্পনা; এই তিনটি সিদ্ধান্ত আলুর ব্যবসায় লাভ বাড়তে পারে।

Advertisement
আলু নিয়ে 'কল্পতরু' সরকার, বাস্তবে লাভ হবে? হিসেব বোঝালেন পাইকারি ব্যবসায়ীকুইন্টাল-পিছু ৫০ টাকা ভর্তুকি এবং হিমঘরকে মার্কেট ইয়ার্ড করার পরিকল্পনা; এই তিনটি সিদ্ধান্ত আলুর ব্যবসায় লাভ বাড়তে পারে।
হাইলাইটস
  • আলু নিয়ে 'কল্পতরু' রাজ্য সরকার।
  • একগুচ্ছ ঘোষণার পর এখন নজর পাইকারি বাজারে।

আলু নিয়ে 'কল্পতরু' রাজ্য সরকার। একগুচ্ছ ঘোষণার পর এখন নজর পাইকারি বাজারে। ভিন্‌রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে বাধা না থাকা, পরিবহণে কুইন্টাল-পিছু ৫০ টাকা ভর্তুকি এবং হিমঘরকে মার্কেট ইয়ার্ড করার পরিকল্পনা; এই তিনটি সিদ্ধান্ত আলুর ব্যবসায় লাভ বাড়তে পারে। কিন্তু তাতে কি চাষি ন্যায্য দাম পাবেন? সাধারণ ক্রেতার পকেটেই বা কতটা স্বস্তি আসবে? ব্যবসায়ীদের মতে, শুধু সীমান্ত খুলে দিলেই আলুর বাজারের সমস্যা মিটবে না। উৎপাদন, মজুত, পরিবহণ এবং চাহিদার মধ্যে ব্যালেন্স আনতে হবে। মজুতদারির অভ্যাস আটকানো না গেলে কোনও লাভ নেই। এমনটাই মত শেওড়াফুলি-শ্রীরামপুর এলাকার আলু ব্যবসায়ী-আড়তদার অভিষেক সরকারের। তাঁর কথায়, 'চাষের সঙ্গে আলুর বাজারের সত্যি বলতে অতটাও সম্পর্ক নেই। শুধু চাষের উপর কিছুই নির্ভর করে না। কোন সময়ে কত আলু বাজারে আসছে, হিমঘরে কতটা জমে রয়েছে এবং বাজারে চাহিদা কেমন, সে সব কিছুর উপর দাম নির্ভর করে। অন্য রাজ্যে আলু পাঠানো গেলে তো ভালই। এখানকার ব্যবসায়ীরা আরও বড় মার্কেট পাবেন। কিন্তু বাইরে পাঠালেই তো হবে না। পরিবহণের খরচও আছে। তাতে না হয় ভর্তুকি পাওয়া গেল। কিন্তু এত খরচ করে পাঠিয়ে, সেখানে যদি বেশি দাম না পাওয়া যায়, তাহলে বাইরে পাঠিয়েই বা লাভ কী? অন্য় রাজ্য মানেই তো সেখানে পশ্চিমবঙ্গের চেয়ে ডিম্যান্ড বেশি, তা তো নয়।'
यूपी के किसान ने अपनाई ये तकनीक, 1 एकड़ में उगाए 150 क्विंटल आलू - uttar  pradesh barabanki farmer produce 150 quintal potato in one acre by adopting  technique of 56 inc weir lbsa - AajTak

আলুর উৎপাদন বেশি হলে কী হয়
এর আগের সিজনে রাজ্যে ১৪০ লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছিল। হিসেব বলছে, তার মধ্যে ৭৫ লক্ষ মেট্রিক টন হিমঘরে মজুত হয়েছিল। এখনও পর্যন্ত মাত্র ৪৮ লক্ষ মেট্রিক টন আলু বেরিয়েছে। বাকি ২৭ লক্ষ মেট্রিক টন নিয়েই এখন বড় প্রশ্ন।

Advertisement

অভিষেক বললেন, 'কোল্ড স্টোরেজের আলুর ডেডলাইন বেঁধে দিলে মুশকিল। কম সময়ের মধ্যে এত বিপুল পরিমাণ আলু বাজারে এলে সাপ্লাই এক লাফে বেড়ে যাবে। তাতে দাম কমে যাবে। তাই নতুন আলু ওঠার আগে পুরনো আলুর ব্যবস্থা করা দরকার।'
Success Story: वकालत छोड़ शुरू की आलू की खेती, हुए मालामाल, PM मोदी से मिल  चुका है अवॉर्ड - uttar pradesh kanpur potato farmer bhanwar pal singh  become rich by cultivating potato

অভিষেকের মতে, 'পাইকারি মার্কেটেই এর প্রভাব পড়ে সবচেয়ে বেশি। আবার হিমঘর থেকে আলু বের করার খরচ, পরিবহণ এবং আড়তের কমিশনও আছে। সেই সব যোগ করলে ব্যবসায়ীদের লাভের অঙ্কও কমে যায়। তাই আলু বের করার সময়সীমা ঠিক করা উচিত। অন্য়দিকে পাশাপাশি বাজারের চাহিদার দিকেও নজর দিতে হবে।'

৫০ টাকা ভর্তুকিতে লাভ হবে?
রেল বা সড়কপথে আলু পরিবহণে কুইন্টাল-পিছু ৫০ টাকা ভর্তুকির ঘোষণা হয়েছে। দূরের বাজারে আলু পাঠাতে পরিবহণ খরচই সবচেয়ে বড় বড় বাধা হয়ে দাঁড়ায়। সেটা এই ভর্তুকি থেকে কিছুটা মিটবে। কিন্তু সেখানকার বাজারে আলুর দাম কেমন, তার উপরেও ব্যবসায়ীদের লাভ-ক্ষতি নির্ভর করছে।

POST A COMMENT
Advertisement