উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট, দক্ষিণে ধেয়ে আসবে ঝোড়ো হাওয়া, একনজরে কলকাতার আবহাওয়া

Kolkata Weather Update: রবিবার ছুটির দিন ভাসতে পারে কলকাতা। এর পাশাপাশি নিশ্চিত ভাবে বৃষ্টি হতে চলেছে উত্তরবঙ্গেও।দক্ষিণবঙ্গে এদিন ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা রয়েছে।

Advertisement
উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট, দক্ষিণে ধেয়ে আসবে ঝোড়ো হাওয়া, একনজরে কলকাতার আবহাওয়াবৃষ্টির পূর্বাভাস।-ফাইল ছবি
হাইলাইটস
  • দক্ষিণবঙ্গে এদিন ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা রয়েছে।
  • রবিবার ছুটির দিন ভাসতে পারে কলকাতা।
  • নিশ্চিত ভাবে বৃষ্টি হতে চলেছে উত্তরবঙ্গেও।

ফের বৃষ্টির শঙ্কা। রবিবার ছুটির দিন ভাসতে পারে কলকাতা। এর পাশাপাশি নিশ্চিত ভাবে বৃষ্টি হতে চলেছে উত্তরবঙ্গেও। পাশাপাশি দক্ষিণবঙ্গে এদিন ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা রয়েছে। এদিন দিনভর রাজ্যের আবহাওয়া কেমন থাকবে, জেনে নেওয়া যাক।

কলকাতায় আবহাওয়ার পূর্বাভাস

IMD-র পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। এই সময়ে এক বা দুই দফায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি বেশি।

এদিন বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ৬৮ শতাংশ। ১৭ জুলাই রাত ৮টা ৩০ মিনিট থেকে ১৮ জুলাই রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় কোনও বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়াও ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। ওই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া আজ কেমন থাকবে?

IMD-র দেওয়া আপডেট জানাচ্ছে, ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭-২০ সেমি) এবং এক বা দুই জায়গায় অতিভারী বৃষ্টি (২০ সেমি-র বেশি) হতে পারে। এই দুই জেলার জন্য জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

Advertisement

দার্জিলিং ও কালিম্পং জেলায় কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭-২০ সেমি) সম্ভাবনা রয়েছে। কোচবিহার জেলার কয়েকটি জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭-২০ সেমি) হতে পারে। উত্তর দিনাজপুর জেলার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির (৭-১১ সেমি) পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলির জন্যও কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

 

POST A COMMENT
Advertisement