Weather Forecast: ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি! অক্টোবরের এই দিন থেকে ভারী বৃষ্টির Alert, কলকাতাতেও দুর্যোগ

West Bengal Weather: পুজো মিটতে না মিটতেই আবহাওয়ায় বড় বদল। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৮ থেকে ৩০ অক্টোবর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement
ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি! অক্টোবরের এই দিন থেকে ভারী বৃষ্টির Alert, কলকাতাতেও দুর্যোগ২৮ থেকে ৩০ অক্টোবর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
হাইলাইটস
  • পুজো মিটতে না মিটতেই আবহাওয়ায় বড় বদল।
  • বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ।
  • সকাল সাড়ে ৮টাতেও সেটি একই এলাকায় অবস্থান করছিল।

West Bengal Weather: পুজো মিটতে না মিটতেই আবহাওয়ায় বড় বদল। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৮ থেকে ৩০ অক্টোবর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় এ বিষয়ে অ্যালার্ট জারি করা হয়েছে। তবে তার আগে, আগামী ২৭ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

গভীর নিম্নচাপের সম্ভাবনা
২৩ অক্টোবর সকাল সাড়ে ৫টায় পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। সকাল সাড়ে ৮টাতেও সেটি একই এলাকায় অবস্থান করছিল।

২৪ অক্টোবর নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ২৫ অক্টোবর আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ এবং ২৬ অক্টোবর সকালে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

২৬ অক্টোবর সকালে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
২৬ অক্টোবর সকালে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এরপর সেটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগোতে পারে।

কোন জেলায় কবে বৃষ্টি?
২৭ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু জায়গাতেও বৃষ্টি হতে পারে। উপকূলের কয়েকটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

২৮ অক্টোবর থেকে পরিস্থিতির অবনতি হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। ২৯ অক্টোবর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টি?
২৮ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গে আবহাওয়া মোটামুটি 'ড্রাই' থাকবে। ২৮ অক্টোবর থেকে বৃষ্টি বাড়তে পারে। ২৯ অক্টোবর দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মনে রাখবেন
বজ্রপাতের সময় খোলা মাঠ এড়িয়ে চলুন। গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেবেন না। সমুদ্র সৈকতে না যাওয়াই শ্রেয়।   

Advertisement

POST A COMMENT
Advertisement