West Bengal Weather: ১৪ জুন পর্যন্ত টানা বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, আবহাওয়ার লেটেস্ট আপডেট

গরম থেকে এবার স্বস্তি মিলবে। ১৪ জুন পর্যন্ত হবে ঝড়বৃষ্টি। কোন কোন জেলায় ঝড় বইবে? ভারী বৃষ্টি কোথায়? জেনে নিন।

Advertisement
১৪ জুন পর্যন্ত টানা বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, আবহাওয়ার লেটেস্ট আপডেটপশ্চিমবঙ্গের আবহাওয়া
হাইলাইটস
  • গরম থেকে এবার স্বস্তি মিলবে
  • ১৪ জুন পর্যন্ত হবে ঝড়বৃষ্টি
  • কোন কোন জেলায় ঝড় বইবে?

ভ্যাপসা গরম থেকে এবার মুক্তির সময় চলে এসেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, ১৪ জুন পর্যন্ত হবে ঝড়বৃষ্টি। আকাশে দেখা যেতে পারে বর্জ্রবিদ্যুতের ঝলকানি। পাশাপাশি ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাই আর সময় নষ্ট না করে আবহাওয়ার লেটেস্ট আপডেট জেনে নিন। 

তৈরি হয়েছে নিম্নচাপ
হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকার উপর রয়েছে ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত থেকে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম পর্যন্ত, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ওড়িশার উপর সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উচ্চতায় একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। ও দিকে আবার পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উচ্চতায় বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। সেই কারণেই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। 

কেমন থাকবে আবহাওয়া? 
আজ থেকে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়ার বিরাট পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি ৫০ থেকে ৬০ কিমি বেগে বয়ে যেতে পারে ঝড়। এমনটাই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। 

কোথায় কোথায় বৃষ্টি? 
এই বিষয়টাও জানিয়েছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০-৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। 

কেন বৃষ্টি? 
এই বিষয়টাও সম্পর্কে হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে অনুকূল আবহাওয়া রয়েছে রয়েছে। পাশাপাশি জলীয় বাষ্প প্রবাহ হচ্ছে। যার ফলে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় আকাশে মেঘ থাকতে পারে। পাশাপাশি চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। বিশেষত ১০ এবং ১১ জুন বৃষ্টির সম্ভাবনা থাকছে বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায়। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। ১২ জুনও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। আর এমন আবহাওয়া থাকতে পারে ১৪ জুন পর্যন্ত।

Advertisement

উত্তরবঙ্গে কী খবর? 
এই সময় উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুব বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এই সব জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। 
 

POST A COMMENT
Advertisement