West Bengal weather Update: রবিবার থেকে হাওয়া বদল, কোন জেলায় কবে বৃষ্টির পূর্বাভাস? আপডেট রইল

রাজ্যে শীত এখন কার্যত বিদায় নিয়েছে। উত্তরবঙ্গের পাহাড় ছাড়া প্রায় সর্বত্রই বসন্তের শুরুতেই রোদের তেজ বেড়েছে, সঙ্গে বেড়েছে গরমের অস্বস্তিও। দিনের বেলায় চড়া রোদে নাজেহাল অবস্থা হলেও সপ্তাহের শেষে আবহাওয়ায় বদলের ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস।

Advertisement
রবিবার থেকে হাওয়া বদল, কোন জেলায় কবে বৃষ্টির পূর্বাভাস? আপডেট রইলচলতি সপ্তাহেই রাজ্যে ২ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
হাইলাইটস
  • রাজ্যে শীত এখন কার্যত বিদায় নিয়েছে।
  • উত্তরবঙ্গের পাহাড় ছাড়া প্রায় সর্বত্রই বসন্তের শুরুতেই রোদের তেজ বেড়েছে, সঙ্গে বেড়েছে গরমের অস্বস্তিও।

রাজ্যে শীত এখন কার্যত বিদায় নিয়েছে। উত্তরবঙ্গের পাহাড় ছাড়া প্রায় সর্বত্রই বসন্তের শুরুতেই রোদের তেজ বেড়েছে, সঙ্গে বেড়েছে গরমের অস্বস্তিও। দিনের বেলায় চড়া রোদে নাজেহাল অবস্থা হলেও সপ্তাহের শেষে আবহাওয়ায় বদলের ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন, শুক্রবার পর্যন্ত, রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে, আবহাওয়া থাকবে শুষ্ক। দিনের তাপমাত্রা খুব বেশি না বাড়লেও রোদের তেজে গরম অনুভূত হবে বেশি।

তবে রবিবার থেকে পরিস্থিতি বদলাতে পারে। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গেও একই দিনে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

সোমবার বৃষ্টির পরিধি আরও কিছুটা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।

তাপমাত্রার বড় ওঠানামা না হলেও রাতের পারদ ধীরে ধীরে ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে রবিবার ও সোমবারের সম্ভাব্য বৃষ্টির জেরে দিনের গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে।
 

 

POST A COMMENT
Advertisement