Monsoon Update: আরও অগ্রসর হল বর্ষা, দক্ষিণবঙ্গেও বৃষ্টি শুরু; কবে থেকে ঝেঁপে বর্ষণ?

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের অবশিষ্টাংশ, পশ্চিমবঙ্গ, বিহারের আরও কিছু অংশ, ওড়িশা ও ঝাড়খণ্ডের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রগতির জন্য পরিস্থিতি অনুকূল হবে।

Advertisement
আরও অগ্রসর হল বর্ষা, দক্ষিণবঙ্গেও বৃষ্টি শুরু; কবে থেকে ঝেঁপে বর্ষণ?আসছে বর্ষা

দক্ষিণবঙ্গের দিকে আরও কিছুটা অগ্রসর হল বর্ষা। উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষা ঢুকে শুরু হয়েছে বৃষ্টি। চাতক পাখির মতো বর্ষার অপেক্ষায় দক্ষিণবঙ্গবাসী। তবে অপেক্ষা বেশই দীর্ঘ হবে না। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের অবশিষ্টাংশ, পশ্চিমবঙ্গ, বিহারের আরও কিছু অংশ, ওড়িশা ও ঝাড়খণ্ডের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রগতির জন্য পরিস্থিতি অনুকূল হবে।

অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতার অনুপ্রবেশের কারণে, পশ্চিমবঙ্গের কিছু জেলায় বজ্র বিদ্যুৎসহ ঝড়, ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে আজ কোথায় কোথায় বৃষ্টি?
আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি জেলার অধিকাংশ স্থানে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ। এছাড়াও, দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টি (০৭-১১ সেমি) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি জেলার এক বা দুটি জায়গায় বজ্রপাত, বিদ্যুৎ চমকানো ও দমকা হাওয়া (ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে)। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুটি জায়গায় বজ্রপাত, বিদ্যুৎ চমকানো ও দমকা হাওয়া (ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী সাতদিন টানা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 

উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায় এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার এক বা দু'টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (০৭-২০ সেমি)। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টি (০৭-১১ সেমি) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও, উত্তরবঙ্গের সমস্ত জেলার এক বা দুটি জায়গায় বজ্রপাত এবং দমকা হাওয়া (ঘণ্টায় ৪০-৫০ কিমি পর্যন্ত গতিবেগ) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

Advertisement

POST A COMMENT
Advertisement