West Bengal Winter Forecast: দিনে রোদ, রাতে কাঁপুনি; কলকাতা সহ গোটা বাংলার আবহাওয়া নিয়ে বড় আপডেট

ঘূর্ণিঝড় আকভান এখন অতীত। আবহাওয়ার খেলা ঘুরছে। সকালে ও ভোরের দিকে লাগছে ঠান্ডা। আর বেলা বাড়তেই গরম। তাই ঝটপট আজকের আবহাওয়ার আপডেট জেনে নিন।

Advertisement
দিনে রোদ, রাতে কাঁপুনি; কলকাতা সহ গোটা বাংলার আবহাওয়া নিয়ে বড় আপডেটপশ্চিমবঙ্গের আবহাওয়া (ছবি: পিক্সেলস)
হাইলাইটস
  • । সকালে ও ভোরের দিকে লাগছে ঠান্ডা
  • বেলা বাড়তেই গরম
  • ঝটপট আজকের আবহাওয়ার আপডেট জেনে নিন

ভোর থেকেই শীত শীত ভাব। তাপমাত্রা যে কমেছে, সেটা এমনিই বোঝা যাচ্ছে। আর আবহাওয়া দফতর জানাচ্ছে, এমন ঠান্ডার অনুভূতি এখন কয়েক দিন সঙ্গী হবে। যদিও বেলা বাড়লে উষ্ণ হবে আবহাওয়া। হালকা গরম লাগতে পারে। তবে রাতের বেলা ও একদম সকলে শীতের একটা আমেজ মিলবে। তখন বাইরে বেরলে কাঁপুনিও লাগতে পারে।

ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি আরও জানিয়েছে, বৃহস্পতিবার রাজ্যের অধিকাংশ জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। কলকাতা থেকে শুরু করে অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। যেই কারণে হিমেল হাওয়া বয়ে চলেছে। 

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
আজ কলকাতার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। মোটামুটি সকাল থেকেই পরিষ্কার রয়েছে আকাশ। যদিও ভোরের দিকে শহরের খোলা জায়গাগুলিতে কুয়াশার দেখা মিলেছে। 

যতদূর খবর, বেলা বাড়লেই সূর্যের তেজ বাড়বে। তখন একটু গরম লাগতে পারে। তবে সন্ধের পর থেকেই কমবে তাপমাত্রা। রাতের বেলায় বেশ কিছুটা শীত শীত ভাব গ্রাস করতে পারে। 

এই দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি ২৫ থেকে ২৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনাই প্রবল। 

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া?
কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বৃহস্পতিবার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং দুই বর্ধমানে রোদের দেখা মিলবে।

এদিন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার অনুভূতি বেশি থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে রাতের তাপমাত্রা তুলনামূলক কম থাকতে পারে। ভোরেও শীতের আমেজ অনুভূত হবে।

দিনের বেলায় আকাশে রোদ থাকবে। ফলে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে সূর্য ডুবলেই বাড়বে ঠান্ডার অনুভূতি। 

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
দক্ষিণবঙ্গের মতোই ওয়েদার থাকবে উত্তরবঙ্গে। সেখানেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার আটটি জেলাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় বৃষ্টির পূর্বাভাস নেই।

Advertisement

পাহাড়ি এলাকায় অবশ্য ঠান্ডার দাপট বেশি থাকবে। বিশেষ করে দার্জিলিংয়ে ভোর ও রাতের দিকে তাপমাত্রা বেশ কম থাকতে পারে। সমতলের জেলাগুলিতেও রাতের দিকে ঠান্ডা অনুভূত হবে। দিনের বেলায় রোদের দেখা মিলবে। তবে সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে। 

আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট

আগামী কয়েকদিন কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় কোনও বদল হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও ভাল খবর হল, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ থাকবে মূলত শুষ্ক। দিনের বেলায় রোদের দেখা মিলবে। রাতের দিকে বাড়বে ঠান্ডার অনুভূতি। নভেম্বরের শেষ সপ্তাহে শীতের আমেজ আরও কিছুটা বাড়তে পারে।
 

 

POST A COMMENT
Advertisement