পুরভোট কবে? (ছবি: পিটিআই)২৯ নভেম্বরই হতে পারে কলকাতা, হাওড়া সহ রাজ্যের ৭ পুরসভার ভোট। ২ বা ৩ ডিসেম্বর হতে পারে ভোট গণনা। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর বলে দাবি করেছে একাধিক সংবাদমাধ্যম।
সংবামাধ্যমগুলির তরফে দাবি করা হয়েছে, রাজ্য সরকার কলকাতা ও হাওড়া পুরসভার পুনর্বিন্যাস নিয়ে তথ্য দেবে। তার উপর নির্ভর করেই করানো হবে ভোট। সেই মতো প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
কোথায় কোথায় ভোট হবে?
কলকাতা সহ ৭ পুরসভায় হতে ভোট হতে পারে। এক্ষেত্রে ২৯ নভেম্বর কলকাতা, হাওড়া, হলদিয়া, কার্শিয়ং, কালিম্পং, বালি ও ধূপগুড়ি পুরসভায় ভোট হতে পারে। ভোট গণনা হতে পারে ২ বা ৩ ডিসেম্বর। যদিও এই দিনগুলি সম্ভাব্য। এটা এখনও নিশ্চিত কিছু নয়। এরপর নোটিফিকেশন দিয়ে ভোটের দিন ও গণনার দিন জানাবে কমিশন।
কবে ঘোষণা হতে পারে ভোটের দিন?
২৯ নভেম্বর দিনটাকে যদি সামনে রেখে এগনো হয়, তাহলে ৩০ অক্টোবরের পর ভোটের বিজ্ঞপ্তি বেরোতে পারে। আর ৪ ডিসেম্বর পর্যন্ত ভোটের আদর্শ আচরণবিধি বজায় রাখা হতে পারে বলে জানা গিয়েছে।
ভোট প্রস্তুতি শুরু করতে চলছে কমিশন
সংবাদমাধ্যমগুলির দাবি, ইতিমধ্যেই ভোট নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে কমিশন। ভোটের দিন এবং গণনার দিন মোটের উপর নির্দিষ্ট করা হয়েছে। সেই সঙ্গে ভোট করানোর প্রক্রিয়াও একবারে তৈরি রাখছে কমিশন। সেক্ষেত্রে ভোট কেন্দ্রে ইভিএম পাঠানো, ভোটকেন্দ্র চূড়ান্ত করা, ভোটের নিরাপত্তা নিশ্চিত করা ও ভোটকর্মী নিয়োগের মতো বিষয়গুলি নিয়ে পদক্ষেপ করতে চলেছে কমিশন বলেই খবর মিলছে।
কলকাতা পুরসভার আসন বিন্যাস কতদূর?
কমিশন সূত্রে খবর, কলকাতা পুরসভায় আসন বিন্যাসের কাজ প্রাথমিক পর্যায়ে অনেকটাই এগিয়ে গিয়েছে। এখন নতুন বিন্যাসের উপর দাবি ও আপত্তি গ্রহণের কাজ চলছে।
সংবাদমাধ্যমগুলি কমিশন সূত্রে জানিয়েছে, ইতিমধ্যে আসন বিন্যাসের কাজ শুরু করে দিয়েছে পুরসভা নিজে। এক্ষেত্রে সরকার বা পুরসভা যেমন তালিকা দেবে, সেটা ধরেই ভোট করাতে হবে।
পুরসভাগুলির হাল খারাপ
রাজ্যে পালাবদলের পর কলকাতা সহ একাধিক পুরসভার হাল খারাপ। তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে আসা কাউন্সিলররা কাজ করছেন না বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে বহু জায়গায় পুরপ্রশাসক বসিয়ে কাজ চালানো হচ্ছে। এই কারণেই দ্রুত পুরভোট চাইছে রাজ্য সরকার। এখন দেখার কত তাড়াতাড়ি ভোট করানো যায়।