দূরপাল্লার বাসেও যাতায়াত FREE মহিলাদের, বিরাট ঘোষণা রাজ্য সরকারের

রাজ্যে সরকারি বাসে আর ভাড়া দিতে হবে না মহিলাদের। সোমবার এমনই স্পষ্টবার্তা দিলেন নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পল। শহরের পাশাপাশি, দূরপাল্লার বাসগুলিতেও এই বিনামূল্যে পরিষেবা চালু হবেন বলে জানিয়ে দিলেন মন্ত্রী।

Advertisement
দূরপাল্লার বাসেও যাতায়াত FREE মহিলাদের, বিরাট ঘোষণা রাজ্য সরকারেরদূরপাল্লার বাসেও মহিলাদের যাতায়াত FREE, বড় ঘোষণা
হাইলাইটস
  • রাজ্যে সরকারি বাসে আর ভাড়া দিতে হবে না মহিলাদের।
  • শহরের পাশাপাশি, দূরপাল্লার বাসগুলিতেও এই বিনামূল্যে পরিষেবা চালু হচ্ছে।
  • আপাতত সরকারি বাস বাড়ানো হচ্ছে না বলে অগ্নিমিত্রা পল।

রাজ্যে সরকারি বাসে আর ভাড়া দিতে হবে না মহিলাদের। সোমবার এমনই স্পষ্টবার্তা দিলেন নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পল। আগামী ১ জুন থেকে শহরের পাশাপাশি, দূরপাল্লার বাসগুলিতেও এই বিনামূল্যে পরিষেবা চালু করা হবে বলে জানিয়ে দিলেন মন্ত্রী। 

সরকারি বাস কি বাড়ানো হবে?

তবে আপাতত সরকারি বাস বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, যে সরকারি বাসগুলি চলছে তাতেই এই নিয়ম বলবৎ হবে। তবে, বাসের সংখ্যা বাড়ানোর কথা যে রাজ্য সরকারের মাথায় রয়েছে, তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন  নারী ও শিশুকল্যাণমন্ত্রী। তিনি জানান, "বাসের সংখ্যার বিষয়টি আমাদের মাথায় রয়েছে। আগামী বাজেটে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।" সরকার বেশ কিছু ইলেকট্রিক বাস চালু করার পরিকল্পনা করছে বলেও জানান তিনি। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের বিপুল সংখ্যক মহিলা বিরাট স্বস্তি পাবেন। 

প্রসঙ্গত, বাংলার জন্য ইশতেহার প্রকাশের সময় অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন  বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে মহিলারা  সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। সরকার গড়েই সেই কথা রাখার বার্তাও দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ১ জুন থেকে রাজ্যের মহিলারা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

রাজ্য সরকারের তরফে এই ঘোষণার পর ১ জুন থেকে  সরকারি বাসে উঠলে কোনও ভাড়া  দিতে হবে না মহিলাদের। বিনামূল্য তাঁরা যাতায়াত করতে পারবে।

 

এদিন বাস ফ্রি ঘোষণার পাশাপাশি অন্নপূর্ণা যোজনা নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন অগ্নিমিত্রা পল। তিনি জানান, ১ জুন থেকেই মিলবে মাসে ৩০০০ টাকা। মন্ত্রী জানান, 'আলাদা করে আর আবেদন করার প্রয়োজন নেই। যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাঁদের নাম অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাবে।'

তবে লক্ষ্মীর ভাণ্ডার যাঁরা পাননি, তাঁরাও আবেদন করতে পারবেন। সেই জন্য নতুন একটি পোর্টাল খোলা হচ্ছে। সেখানে গিয়েই আবেদন করতে হবে। তাহলেই মিলবে টাকা। যদিও সেই সাইট কবে খোলা হবে, সেখানে কীভাবে অ্যাপ্লাই করা যাবে, কী কী ডকুমেন্টস লাগবে, এই সব বিষয় নিয়ে এখনও কিছু স্পষ্ট করে জানান হয়নি। এগুলি নিয়ে পরবর্তী সময় বিজ্ঞপ্তি দেওয়া হবে বা প্রশাসনের শীর্ষ স্তর দিয়ে জানান হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

Advertisement

 

POST A COMMENT
Advertisement