১০০ দিনের কাজের বিষয়টি বিভিন্ন সময় চর্চায় উঠে এসেছে। স্থান করে নিয়েছে সংবাদ শিরোনামে। তবে এবার আর ১০০ দিনের নয় কাজ হবে ১২৫ দিনের। কোদাল চালিয়ে মাটি কেটে বিধায়ক ১২৫ দিনের কাজের সূচনা হল মালদহ জেলায়। বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণপ্রকল্প অর্থাৎ ভিবি-জি রামজি প্রকল্প না ১২৫ দিনের কাজের উদ্বোধন করলেন বিজেপি বিধায়ক। আর তরপরেই খুশির আবহ আদিবাসী অধ্যাষিত পুরাতন মালদহ ব্লকের ভাবুক গ্রামপঞ্চায়েতের আন্ধারকটা গ্রামে।
125 days of work project starts in malda district