Advertisement

VIDEO: গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধুর! প্রাণে বাঁচালেন মৎস্যজীবীরা

জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করা পঞ্চাশোর্ধ এক মহিলার প্রাণ বাঁচালো মৎস্যজীবীরা। দক্ষিণ ২৪ পরগনার মাঝের গ্রাম এলাকার পঞ্চাশোর্ধ গৃহবধূ রেবা সরকারের বাপের বাড়ি শান্তিপুরের গোবিন্দপুর বাজার এলাকায়। তার দুই ছেলে একজন কলকাতায়, অন্যজন বোম্বেতে কর্মরত। রেবা দেবী ও তার স্বামীর মধ্যে পারিবারিক অশান্তির জেরে তিনি আজ সকাল ১১ টা থেকে নিখোঁজ ছিলেন।এরপর তিনি গঙ্গার ঘাটের ওপর থেকে প্রবল জলস্রোত এর মধ্যে ঝাঁপ দেন আত্মহত্যার উদ্দেশ্যে। ঠিক তখনই ওই এলাকাতেই ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার বৃন্দাবন প্রামাণিক এবং জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু গঙ্গা ভাঙ্গন পরিদর্শনে এসেছিলেন। চিৎকার-চেঁচামেচিতে ছুটে গিয়ে দেখেন, স্থানীয় মৎস্যজীবীরা তাকে জল থেকে টেনে তুলেছে নৌকাতে। এরপর দ্রুত তাকে শান্তিপুর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তারা। প্রাথমিক চিকিৎসার পর এখন তিনি অনেকটাই সুস্থ আছেন বলে জানা গিয়েছে।

Advertisement